শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ
advertisement
তথ্য-প্রযুক্তি

গুগল ডুডলে লিপ ইয়ার

অনলাইন ডেস্ক : বিশেষ ডুডল প্রকাশ করে ‘লিপ ডে’ বা ‘অধিবর্ষ দিবস’ উদযাপন করছে গুগল। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) উদযাপনে প্রতিষ্ঠানটি এ বিশেষ লোগো প্রকাশ করা হয়। এই ডুডলটি এখন পর্যন্ত অনন্য, কারণ এটি প্রায় সমগ্র বিশ্বজুড়েই দেখা সম্ভব হয়।

গুগলের ডুডলে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ তারিখ লেখা দুটি আইকনের মাঝে একটি ব্যাঙয়ের গায়ে ‘লিপ ডে’ তারিখ অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি লেখা রয়েছে। ব্যাঙটি লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে ‘লিপ ডে’ তারিখটিও অদৃশ্য হয়ে যায়। এই সেটিংসটিতে পাথর ও পাতা আছে, এমন একটি পুকুরের পটভূমিতে চিত্রিত করা হয়েছে এবং সবটুকো মিলিয়ে খেয়াল করলে পটভূমিতে ‘গুগল’ (Google) শব্দটি চিহ্নিত করা যায়।

এই ডুডলের বর্ণনায় বলা হয়েছে, ‘আকর্ষণীয় খবর, আজ লিপ ডে! আমাদের ক্যালেন্ডারে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণের সময়ের হিসাব ঠিক রাখার জন্য ২৯ ফেব্রুয়ারি লিপ ডে বা অধিবর্ষ দিন আসে, শুধু প্রতি চার বছরে এমনটি ঘটে। ফেব্রুয়ারির এই বোনাস দিনটি উপভোগ করুন—শুভ লিপ ডে!’

লিপ ইয়ারের প্রচলন শুরু দুই হাজার বছর আগে থেকে। এটি সৌর ক্যালেন্ডারের সঙ্গে গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে সামঞ্জস্যপূর্ণ করার উদ্দেশ্যে করা হয়েছিল। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে ৩৬৫ দিনের কিছু বেশি সময় নেয়, যা হলো ৩৬৫ দশমিক ২৪২২ দিন। এই বাড়তি সময়টুকু হিসাবের মধ্যে রাখতেই প্রতি চার বছর পরপর বছরের সবচেয়ে ছোট মাস ফেব্রুয়ারিতে একদিন লিপ ইয়ার বা অধিবর্ষ দিন রাখা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ