শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

দ্বীপ-পাহাড়ে দেয়া হবে ইন্টারনেট সেবা, স্মার্ট হবে ডাকঘর: পলক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, কুতুবদিয়া সেন্টমার্টিন সহ কক্সবাজারের পাহাড়ি দুর্গম অঞ্চলও উচ্চ গতির ইন্টারনেট সেবার আওতায় আনা হবে খুব শীঘ্রই।

রবিবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় কক্সবাজার শহরের ডাকঘর ও বিটিসিএল এর একচেঞ্চ অফিস এবং টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

এসময় পলক আরো বলেন দেশের প্রতিটি ডাকঘরকে উন্নত, আধুনিক, স্মার্ট ডাকঘরে পরিণত করা হবে একই সাথে বিটিসিএল ও টেলিটকের সেবার মান বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার।

পরিদর্শনের সময় ডাকঘর, বিটিসিএল ও টেলিটকের সরকারি কর্মকর্তার উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী সেন্টমার্টিনের ২০শয্যা বিশিষ্ট হাসপাতালের টেলিমেডিসিন বিভাগের কার্যক্রম এবং ডাক অধিদপ্তরের আওতায় জরাজীর্ণ ডাকঘর সংস্কার বা পুনর্বাসন শীর্ষক প্রকল্প কর্তৃক চলমান সেন্টমার্টিন সাব-পোস্ট অফিস পুনর্নির্মাণ কাজ পরিদর্শন করেন।

২ দিনের কক্সবাজার সফর শেষে সন্ধ্যা ৬ টায় তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ