শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচন ৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি শিল্পের প্রধান বাণিজ্য সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২৪-২৬ মেয়াদকালের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ কম্পিউটার সমিতি নির্বাচন বোর্ড তফসিল ঘোষণা করে।

তফসিল অনুসারে, আগামী ২০২৪ সালের ৯ মার্চ বিসিএস ২৪-২৬ মেয়াদকালের কার্যকরী এবং শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, যশোর, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, টাঙ্গাইল, রংপুর এবং কুষ্টিয়াতে বিসিএস এর মোট ১১টি শাখা রয়েছে।

২০২৪-২৬ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ওরা-টেক কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ।

তিন সদস্যের এই নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে আছেন সাইবার কমিউনিকেশনের প্রধান কার্যনির্বাহী মো. নাজমুল আলম ভুঁইয়া (জুয়েল) এবং কম্পিউটার আর্কাইভস এর স্বত্বাধিকারী মো. আমির হোসেন। বিসিএস এর প্রাক্তন সভাপতি জনাব এস.এম. ইকবাল এর নেতৃত্বে নির্বাচন আপিল বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যনির্বাহী ও এফবিসিসিআই এর প্রাক্তন পরিচালক সৈয়দ আলমাস কবির ও এডভান্সড কম্পিউটার টেকনোলজি’র(এসিটি) স্বত্বাধিকারী প্রকৌশলী চৌধুরী মো. আসলাম।

প্রসঙ্গত, ৩০ জানুয়ারি ২০২৪ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিনে নির্বাচনের অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র আহ্বান করা হবে। ১৮ ফেব্রুয়ারি ২০২৪ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ