শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
তথ্য-প্রযুক্তি

ইমো’তে সরাসরি দেখা যাবে ‘দ্য গেম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান

কর্পোরেট ডেস্ক : বিশ্বব্যাপী ভিডিও গেমিং ইন্ডাস্ট্রির অর্জনগুলোকে স্বীকৃতি দিতে প্রতিবছর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে দ্য গেম অ্যাওয়ার্ডস (টিজিএ)। শুক্রবার (৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গ্রিনিচ মান সময় (জিএমটি) সাড়ে ১২টায় এই পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো।

ইমো ব্যবহারকারীরা হোমপেজের ‘স্টোরি’ সেকশন ও ভয়েস রুমের নির্দিষ্ট ব্যানারে ক্লিক করে সরাসরি সম্প্রচার দেখার সুযোগ পাবেন। ৩ ঘণ্টা ধরে চলা এই বিশ্বমানের অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

অনুষ্ঠানে বিনোদনের সবচেয়ে চ্যালেঞ্জিং, আশাব্যঞ্জক ও প্রেরণাদানকারী খাত হিসেবে গেমিংয়ের অবস্থানকে সমৃদ্ধ করতে ও গেমিং এর সাফল্য উদযাপনে একসাথে হন পপ-কালচারের জনপ্রিয় ব্যক্তিত্ব, খেলোয়াড় ও গেম ডেভেলপাররা। দ্য গেম অ্যাওয়ার্ড ২০২৩ -এ ৫ হাজার বিশেষ অতিথি, খাত-সংশ্লিষ্ট ব্যক্তি ও ফ্যানরা উপস্থিত থাকবেন।

বিশ্বজুড়ে জনপ্রিয় ব্যক্তিত্বরা টিজিএ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। অতীতে গ্যাল গ্যাদোত, ক্রিস্টোফার নোলান, কিয়ানু রিভস, ভিন ডিজেল, আল পাচিনো, জেসন শোয়ার্টজম্যান, জ্যাক ব্ল্যাক, মার্গো রবি ও টম হল্যান্ডের মতো সেলিব্রেটিরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

টিজিএ-তে ৩১টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। এর মধ্যে রয়েছে- গেম অব দ্য ইয়ার, বেস্ট গেম ডিরেকশন, বেস্ট ন্যারেটিভ, বেস্ট আর্ট ডিরেকশন, বেস্ট স্কোর অ্যান্ড মিউজিক, বেস্ট অডিও ডিজাইন, বেস্ট পারফরম্যান্স, ইনোভেশন ইন অ্যাক্সেসিবিলিটি সহ আরও নানান ক্যাটাগরি। ২০২৩ সালের গেম অব দ্য ইয়ারের মনোনয়নগুলো হলো- অ্যালেন ওয়েক ২, বালডুর’স গেট ৩, মার্ভেলের স্পাইডার-ম্যান ২, রেসিডেন্ট এভিল ৪, সুপার মারিও ব্রোস ওয়ান্ডার ও দ্য লিজেন্ড অব জেল্ডা: টিয়ার্স অব দ্য কিংডম৷ সৃজনশীল ও প্রযুক্তিগত সকল ক্ষেত্রে সেরা অভিজ্ঞতা নিশ্চিত করবে এমন নির্দিষ্ট গেমকেই দ্য গেম অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হবে।

এই অংশীদারিত্বের বিষয়ে ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ‘আমরা দ্য গেম অ্যাওয়ার্ডস- -এর গ্লোবাল ডিস্ট্রিবিউশন পার্টনার হতে পেরে ও আমাদের কমিউনিটির জন্য আকর্ষণীয় এই ইভেন্টটি নিয়ে আসতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের সেবা আরও সমৃদ্ধ করতে, কমিউনিটির জন্য নতুন ও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার ক্ষেত্রে নিরলস কাজ করছি আমরা।’

দ্য গেম অ্যাওয়ার্ডসের সিইও ও হোস্ট জেফ কিথলি বলেন, ‘আমরা আরও বেশি দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এজন্য আমাদের কমিউনিটিতে ইমো ও এর ব্যবহারকারীদের যুক্ত করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা সবসময় চেয়েছি মানুষ যেনো গেমিং -কে উৎসাহব্যঞ্জক ও একইসাথে চ্যালেঞ্জিং বিনোদন মাধ্যমে হিসেবে গ্রহণ করে।’

ইমো ছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইচ, এক্স, আইজিএম, স্টিম ও টিকটকের মতো অন্যান্য জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দ্য গেম অ্যাওয়ার্ড ২০২৩ এর গ্লোবাল ডিস্ট্রিবিউশন পার্টনার হয়েছে।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন