রবিবার, ০১ মার্চ ২০২৬
রবিবার, ০১ মার্চ ২০২৬
শিরোনাম
শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি ইরানসহ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: - বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি মাছউদ নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো পদ্মা ব্যাংকের ১৩৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বনানী শাখা স্থানান্তর খণ্ডিত ৭ টুকরা মরদেহের রহস্য উন্মোচন: - অনৈতিক প্রস্তাব ও কথা কাটাকাটির জেরে ওবায়দুল্লাহকে হত্যা আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৮৮ কর্মকর্তাকে পদোন্নতি ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
তথ্য-প্রযুক্তি

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

শিল্প খাতের সাইবার নিরাপত্তা সলিউশন ‘ক্যাসপারস্কি ইন্ডাস্ট্রিয়াল সাইবারসিকিউরিটি ফর নোডস’ স্বাধীন মূল্যায়ন সংস্থা এভি-কমপারেটিভস পরিচালিত অপারেশনাল টেকনোলজি (ওটি) সার্টিফিকেশন টেস্টে শীর্ষ ফলাফল অর্জন করেছে। এই টেস্টে অফলাইনে সংঘটিত পোস্ট-ব্রিচ এক্সিকিউশনভিত্তিক সব ধরনের সাইবার আক্রমণ সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং কোনো ভুল সতর্কবার্তা (ফলস পজিটিভ) তৈরি করেনি।
 
এই সলিউশনটি জটিল আক্রমণ পরিস্থিতিতেও কার্যকরভাবে সুরক্ষা নিশ্চিত করেছে। এটি ক্যাসপারস্কি ইন্ডাস্ট্রিয়াল সাইবারসিকিউরিটি প্ল্যাটফর্মের অংশ, যা এক্সডিআর প্রযুক্তির মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর অপারেশনাল টেকনোলজি পরিবেশ সুরক্ষায় কাজ করে।
 
ক্যাসপারস্কির এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাড্রিয়ান হিয়া বলেন, “বর্তমান অপারেশনাল টেকনোলজি (ওটি) হুমকি পরিস্থিতিতে অনেকেই মনে করেন, এয়ার-গ্যাপড বা পুরোনো সিস্টেম নিরাপদ—কিন্তু এটি একটি বড় ভুল ধারণা। বিশেষ করে এপিএসি অঞ্চলে দ্রুত ডিজিটাল রূপান্তরের কারণে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়ছে। এভি-কম্পারেটিভস-এর এই স্বাধীন সার্টিফিকেশন প্রমাণ করে যে, ক্যাসপারস্কি ইন্ডাস্ট্রিয়াল সাইবারসিকিউরিটি অফলাইন ও পোস্ট-ব্রিচ পরিস্থিতিতেও আক্রমণ শনাক্ত ও প্রতিরোধে সক্ষম। এটি এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানসম্মত সুরক্ষা নিশ্চিত করে।”
 
এভি-কম্পারেটিভস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা আন্দ্রেয়াস ক্লেমেন্তি বলেন, “আমাদের মূল্যায়নে ক্যাসপারস্কি ইন্ডাস্ট্রিয়াল সাইবারসিকিউরিটি ফর নোডস সব ক্ষতিকর পরীক্ষামূলক আক্রমণ সফলভাবে প্রতিরোধ করেছে এবং একই সঙ্গে বৈধ আপডেট প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দিয়েছে। এটি অপারেশনাল টেকনোলজি (ওটি) পরিবেশ সুরক্ষায় সমাধানটির শক্তিশালী সক্ষমতার প্রমাণ।”
 
ক্যাসপারস্কির ইন্ডাস্ট্রিয়াল সাইবারসিকিউরিটি বিভাগের প্রধান আন্দ্রেই স্ত্রেলকভ বলেন, “এই সার্টিফিকেশন অর্জন শিল্প খাতে সর্বোচ্চ মানের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে। এটি আমাদের পণ্য আরও উন্নত করতে এবং বিশ্বজুড়ে শিল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা সুরক্ষায় আরও কার্যকর সমাধান দিতে অনুপ্রাণিত করবে।”
 
এভি-কম্পারেটিভস-এর অপারেশনাল টেকনোলজি (ওটি) সার্টিফিকেশন পরীক্ষার বিস্তারিত ফলাফল তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। ক্যাসপারস্কি ইন্ডাস্ট্রিয়াল সাইবারসিকিউরিটি সম্পর্কে আরও জানতে ক্যাসপারস্কির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

এই সম্পর্কিত আরো

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

ইরানসহ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি মাছউদ

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

পদ্মা ব্যাংকের ১৩৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বনানী শাখা স্থানান্তর

খণ্ডিত ৭ টুকরা মরদেহের রহস্য উন্মোচন: অনৈতিক প্রস্তাব ও কথা কাটাকাটির জেরে ওবায়দুল্লাহকে হত্যা

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৮৮ কর্মকর্তাকে পদোন্নতি

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী