সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
তথ্য-প্রযুক্তি

৩০ অক্টোবরের পর এক নামে ১০টির বেশি সিম থাকবে না

কর্পোরেট সংবাদ ডেস্ক: একজন গ্রাহকের নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ওই তারিখের পরে এক নামে ১০টির বেশি সিম থাকবে না।

এক গণবিজ্ঞপিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অতিরিক্ত সিম আগামী ৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করার সুযোগ থাকবে। আগে একজনের নামে সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের নিয়ম ছিলো।

কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তাদের অবশ্যই অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবর মধ্যেই ডি-রেজিস্টার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ডি-রেজিস্টার না করা হলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

বিষয়টি ব্যাপকভাবে প্রচারের জন্য দেশের সব টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল এবং দৈনিক পত্রিকাকে প্রচার করার অনুরোধ করেছে বিটিআরসি। একইসঙ্গে গ্রাহকদের নিজ নিজ নিবন্ধিত সিমের তথ্য যাচাই করার জন্য *16001# ডায়াল করার পরামর্শও দেওয়া হয়েছে।

টেলিযোগাযোগ খাতকে আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার