শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ইনফ্লুয়েন্সার মার্ভেলা

কর্পোরেট ডেস্ক: দেশের প্রথম এইআই কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার ইনফ্লুয়েন্সার মার্ভেলা-কে পরিচয় করালো দেশীয় প্রতিষ্ঠান দ্য মার্ভেল-বি ইউ।

শুক্রবার (৩ নভেম্বর, ২০২৩) “লেটস ভাইব উইথ মার্ভেল অব টুমরো সিজন থ্রি ড্রিভেন বাই চেরি’ ব্যানারে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে সকলের সামনে আনা হয় মার্ভেলা-কে।

দেশের প্রথম এআই ইনফ্লুয়েন্সার মার্ভেলা একজন প্রতিবেশী মেয়েকে অনুসরণ করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মার্ভেলা সৃষ্টির পিছনে কাজ করেছে দ্য ওয়াইডার কালেকটিভ (টিডব্লিউসি)।

এছাড়া, আয়োজনে দেশীয় ও বিদেশী ইনফ্লুয়েন্সদের বিভিন্ন ক্যাটাগোরিতে সর্বমোট ৩৭টি পুরষ্কার দেওয়া হয়। ২৯টি ক্যাটাগরিতে ৩০ জন বিজয়ীর নাম ঘোষনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটা-র হেড অব সেন্ট্রাল এশিয়া জনি জনসন।

এছাড়া কাজের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করায় “রাফসান দ্য ছোটভাইকে” বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃতদের মাঝে উল্লেখযোগ্য হচ্ছেন গায়ক প্রীতম হাসান, নির্মাতা আশফাক নিপুণ, ক্রীড়া বিশেষজ্ঞ সৈয়দ আবিদ হুসাইন সামি, গায়ক তাসরীফ খান এবং ফুডব্লগার পেটুক কাপল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ‘ট্রাভেল উইথ ওয়াইফ’ নামক শ্রীলঙ্কান ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর।

লেটস ভাইভ উইথ মার্ভেল অব টুমরো সিজন ৩ এর কো-হোস্ট প্রতিষ্ঠান ছিলো লেটস ভাইব এবং ড্রিভেন বাই চেরি।

সর্বশেষ পাওয়া সংবাদ