বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ
তথ্য-প্রযুক্তি

রবি নিয়ে এলো হাজীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা

কর্পোরেট ডেস্ক: হজ রোমিং গ্রাহকদের জন্য ভিডিও কনসালটেশনের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ সেবা চালু করল রবি। রবি হজ রোমিং প্যাক ব্যবহারকারী সকল গ্রাহক ডিজিটাল হেলথ কেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’-এর মাধ্যমে এই সেবা পাবেন কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই। এতে স্বাস্থ্য ক্যাম্পে যাওয়ার ঝামেলা পোহাতে হবে না হজযাত্রীদের। তাঁরা ঘরে বসেই অনলাইনে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।

প্রতিদিন ২৪ ঘণ্টা এই সেবা পাওয়া যাবে অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে।

১ হাজার ৭৯৮ অথবা ২ হাজার ১৯৮ টাকার স্পেশাল হজ প্যাকের আওতায় বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “আমরা বিশ্বাস করি, সত্যিকারের সংযোগ ডাটা বা কলের চেয়েও বেশি কিছু। এর সাথে গ্রাহকদের যতেœর বিষয়টিও সম্পৃক্ত। হজ রোমিং প্যাকের মাধ্যমে অনলাইনে চিকিৎসকের ফ্রি পরামর্শ নেওয়ার সুবিধা চালু করে গ্রাহকদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রায় সহায়তা করতে পেরে আমরা গর্বিত।’’

এছাড়াও, এখন রবি গ্রাহকেরা দ্বীন অ্যাপ ব্যবহার করার মাধ্যমে হজপালনরত নিকটজনেরা প্রতি মুহর্তে কোথায় অবস্থান করছেন তা ট্র্যাক করতে পারবেন। ফলে হজপালনকারী প্রিয়জনদের নিয়ে দুশ্চিন্তা অনেকটা লাঘব হবে।

এই সম্পর্কিত আরো

ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ