বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
তথ্য-প্রযুক্তি

৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বলেছেন, ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার নূন্যতম স্পিড ৫ এমবিপিএসের পরিবর্তে আজ থেকে প্রতি গ্রাহক সর্বনিম্ন ১০ এমবিপিএস ইন্টারনেট সেবা পাবে।

শনিবার (১৯ এপ্রিল) সকালে বিটিআরসিতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘ইন্টারনেট সেবা : সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষ গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন।

Imported from WordPress: image-27.png

তিনি বলেন, আজ থেকেই ১০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট সেবা পাবেন গ্রাহকরা। অচিরেই ২০ এমবিপিএসে সেটা উন্নীত করা হবে।

ইমদাদুল হক আরো বলেন, “বর্তমান ডিজিটাল যুগে এবং ভবিষ্যতের ইন্টারনেট ব্যবহারের সম্ভাবনাকে কাজে লাগাতে সর্বনিম্ন ব্রডব্যান্ড স্পিড ২০ এমবিপিএস হওয়া উচিত। এর জন্য যেসব আইএসপির উন্নত প্রযুক্তি ও অবকাঠামো রয়েছে, তাদের লাইসেন্স আপগ্রেডেশনের প্রক্রিয়া দ্রুত চালু করা উচিত।”

সরকারের তরফে কিছু নীতি সহায়তা পেলে অচিরেই ৫০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট সেবা দেওয়ার আশ্বাস দেন তিনি।

উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এবং খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এই সম্পর্কিত আরো