শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

সাবমেরিন ক্যাবলের আপগ্রেডেশন: সাময়িকভাবে ব্যাহত হবে ইন্টারনেট সেবা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE 4)-এর আপগ্রেডেশন কাজের জন্য আগামী কয়েকদিন ইন্টারনেট সেবা সাময়িকভাবে ব্যাহত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

রোববার (২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE 4) সিস্টেমের আপগ্রেডেশন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। উক্ত আপগ্রেডেশন কার্যক্রমের জন্য ৩০ অক্টোবর দিবাগত রাত ২টা থেকে পরদিন ৩১ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ ঘন্টা এবং আগামী ১ নভেম্বর দিবাগত রাত ২টা থেকে পরদিন ২ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ ঘন্টা SEA-ME-WE 4 ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (SEA-ME-WE 5) ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

এতে আরও বলা হয়, আপগ্রেডেশন কার্যক্রমের কারণে উল্লিখিত সময়ে ইন্টারনেট গ্রাহকগণ সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

আপগ্রেডেশন কাজ সম্পন্ন হলে বিএসসিপিএলসি’র ব্যান্ডউইডথ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে বিজ্ঞপ্তি জানানো হয়।

গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বিএসসিপিএলসি কর্তৃপক্ষ।

সর্বশেষ পাওয়া সংবাদ