মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
তথ্য-প্রযুক্তি

এআই ফিচারে এক ধাপ এগিয়ে ভিভো এক্স২০০

কর্পোরেট ডেস্ক: অত্যাধুনিক এআই ফিচারের মাধ্যমে স্মার্টফোন প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো এক্স২০০। এক্স২০০-এর ফানটাচ ওএস ১৫ এর অন্তর্ভুক্ত এআই ফিচারগুলো ফটোগ্রাফি, ডকুমেন্ট ম্যানেজমেন্ট ও নোট-টেকিংয়ের মতো কাজগুলোকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করেছে।

সম্প্রতি বাংলাদেশের বাজারে আসা ভিভো এক্স২০০-তে থাকা এআই ফটো এনহ্যান্স ফিচার ব্যবহারকারীদের তোলা ছবিগুলোর ডিটেইল ও রঙ আরও প্রাণবন্ত করে তুলছে। এআই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ছবি বিশ্লেষণ করে এবং ক্ল্যারিটি বাড়িয়ে তোলে, ফলে দীর্ঘ সময় ধরে ম্যানুয়াল এডিটিংয়ের প্রয়োজন হয় না। ফলে মাত্র এক ক্লিকেই পাওয়া যাচ্ছে পেশাদার মানের ছবি।

স্মার্টফোনটির এআই ইরেজ ফিচার ছবি থেকে অন্য কোনো মানুষ, ব্যাকগ্রাউন্ড অথবা অবাঞ্ছিত কোনো বস্তু সরিয়ে নিখুঁত ছবি তৈরি করতে সাহায্য করে। ছবিতে থাকা ক্ষুদ্রতম অনাকাঙ্খিত উপাদানটিতে ট্যাপ করে মাত্র এক ক্লিকেই নিখুঁত ছবি পাওয়া সম্ভব।

ভিভো এক্স২০০-এর জেমিনি সহকারী কথোপকথনভিত্তিক এআই সহায়তা প্রদান করে, যা ইমেইল খসড়া তৈরি করা এবং ইভেন্ট পরিকল্পনার মতো কাজে সহায়তা করে। সেইসাথে দ্রুত নোট নেওয়া আরও সহজ করেছে ভিভো এক্স২০০। এআই নোট অ্যাসিস্ট ফিচারটির মাধ্যমে নোটের লেআউট স্মার্টভাবে সাজানো, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সংক্ষিপ্ত করা এবং টু-ডু তালিকা তৈরি করা যাচ্ছে।

এর মাধ্যমে সার্কেল টু সার্চ ফিচারের মাধ্যমে সরাসরি স্ক্রিনে থাকা যে কোনো ছবি, টেক্সট বা ভিডিও একটি বৃত্ত এঁকে সহজেই সার্চ করা যাচ্ছে। সার্কেল, হাইলাইট বা ট্যাপ করলেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে। এটি কাজের গতি বাড়িয়ে ম্যানুয়াল স্ক্রিনশট নেওয়ার প্রয়োজনীয়তা দূর করছে।

স্মার্টফোনটির সুপার ডকুমেন্টস ফিচারের মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করা এখন আরও সহজ। এই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে ছায়া সরিয়ে ও ছবিকে সংশোধন করে ডকুমেন্টকে স্পষ্ট ও পড়ার উপযোগী করে তোলে।

ফোনের এআই ইমেজ ল্যাব ফটোগ্রাফি অভিজ্ঞতাকে দিচ্ছে সম্পূর্ণ নতুন মাত্রা। শ্যাডো রিম্যুভাল ফিচারটি ডকুমেন্ট থেকে ছায়া সরিয়ে সেটিকে স্পষ্ট করে তোলে। মেমোরিজ ফিচারের মাধ্যমে ছবি ও ভিডিওকে মিউজিক, এফেক্ট এবং স্টাইলে রূপান্তরিত করে ছোট ছোট সিনেমায় পরিণত করা যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ