বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
তথ্য-প্রযুক্তি

এবার গুগল টিভি বাজারে আনলো স্মার্ট টেকনোলজি

কর্পোরেট ডেস্ক: বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে নিজেদের ব্র‍্যান্ডের গুগল টিভি উন্মোচন করেছে জাপানের সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) টেলিভিশন দিবস উপলক্ষে রাজধানীর শ্যামলীতে অবস্থিত সনি-স্মার্টের নিজস্ব বিক্রয় কেন্দ্রে স্যাফরন কেক কেটে নতুন এই গুগল টিভি উন্মোচন করে প্রতিষ্ঠানটি।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক মো. তানভীর হোসেন নতুন এই গুগল টিভি উন্মোচন করেন। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ওভারসিজ বিজনেস হেড মিস নুরুল আইন ওমর, সনি-স্মার্ট মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান।

এসময় তানভীর হোসেন বলেন, আমাদের দৈনন্দিন বিনোদনের চাহিদা পূরণে একসময় টেলিভিশনের গুরুত্ব ছিলো ব্যাপক। কিন্তু প্রযুক্তির ছোঁয়া এবং স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় এর জনপ্রিয়তা কমে গিয়েছিলো। তবে, সা¤প্রতিক সময়ে প্রযুক্তির সংমিশ্রণ টেলিভিশন তার হারানো জৌলুস ফিরে পেতে চলেছে। যার পেছনে অন্যতম কারিগর হিসেবে গুগলের প্রভাব অপরিসীমই বলা যায়। কারণ, গুগল অপারেটিং সিস্টেমই পুরোনো টেলিভিশনগুলোকে আধুনিকায়ণ করে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে বাসায় একটা স্মার্ট টিভি নেই এমন পরিবারের সংখ্যা কিন্তু একদমই হাতে গোনা। আর সেই দৌড়ে পাল্লা দিচ্ছে- কার টিভি কত বড় আর কত স্মার্ট। সেই দৌড়ে অংশ নিতেই দেশীয় ব্র্যান্ড হিসেবে আমরাও গুগলের সঙ্গী হয়েছি। আজ থেকে সারাদেশের সনি-স্মার্টের শোরুমগুলোতে পাওয়া যাবে আমাদের স্মার্ট-গুগল টিভি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের ৭টি স্ক্রীন সাইজের টিভিই ফোরকে রেজ্যুলেশনের। যার মাধ্যমে উপভোগ করা যাবে আরো উজ্জ্বল ও ঝকঝকে ছবি।

অনুষ্ঠানে নতুন এই স্মার্ট-গুগল টিভি উন্মোচন উপলক্ষে উপহারের পাশাপাশি আকর্ষনীয় মূল্যসহ নতুন অফার ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এই বিষয়ে সনি-স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী বলেন, আমাদের গ্রাহকরা নিশ্চিত উপহার হিসেবে প্রতিটি স্মার্ট-গুগল টিভির সাথে একটি স্মার্ট পাওয়ার ব্যাংক পাবেন। এছাড়াও প্রতিটি টিভিতে থাকছে লঞ্চিং স্পেশাল প্রাইজ এবং প্রতিটি স্মার্ট-গুগল টিভি ক্রেতারা বিনা সুদে ৬ মাসের ইএমআইতে ৪টি ভিন্ন কনফিগারেশনের ১৬ দশমিক ৬ ইঞ্চির স্মার্ট ফ্লেয়ারেজ ল্যাপটপ ক্রয়ে বিশেষ সুবিধা পাবেন। যেমন মাত্র ৭৫০০ টাকায় কোর আই থ্রি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন গ্রাহকরা।

তিনি আরও বলেন, নতুন অফারে গুগল-স্মার্ট টিভির ৫৬,৯০০ টাকা মূল্যের ৪৩ ইঞ্চির দাম ৩৯,৯০০ টাকা, ৬৮,৯০০ টাকা মূল্যের ৫০ ইঞ্চির দাম ৪৯,৯০০ টাকা, ৮১,৯০০ টাকা মূল্যের ৫৫ ইঞ্চির দাম ৫৯,৯০০ টাকা, ১০৬,৯০০ টাকা মূল্যের ৬৫ ইঞ্চির দাম ৭৯,৯০০ টাকা, ১৭৫,৯০০ টাকা মূল্যের ৭৫ ইঞ্চির দাম ১২৯,৯০০ টাকা, ২৫১,৯০০ টাকা মূল্যের ৮৫ ইঞ্চির দাম ১৫৯,৯০০ টাকা এবং ৬২৯,৯০০ টাকা মূল্যের ১০০ ইঞ্চির দাম ৪৪৯,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য শুধুমাত্র অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য বলেও জানান তিনি।

নতুন এই স্মার্ট-গুগল টিভি উন্মোচন অনুষ্ঠানে সনি-স্মার্টের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে। বর্তমানে সারা দেশে ২৫টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট। দ্রুত সময়ের শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরুবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ