রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
তথ্য-প্রযুক্তি

বন্ধ হয়ে গেল ৩ ও ১৫ দিনের ইন্টারনেট ডেটা প্যাকেজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : রোববার (১৫ অক্টোবর) থেকে বন্ধ হয়ে গেছে মোবাইল গ্রাহকদের জন্য ৩ ও ১৫ দিনের মোবাইল ইন্টারনেট প্যাকেজ। অর্থাৎ গ্রাহকেরা শনিবার মধ্যরাত থেকে তিন ও ১৫ দিনের প্যাকেজ কিনতে পারছেন না।

নতুন নিয়মে ৭, ৩০ ও আনলিমিটেড-এই তিন মেয়াদে সবোর্চ্চ ৪০টি প্যাকেজ প্রদর্শন করতে হবে মোবাইল অপারেটরদের। এর ফলে ইন্টারনেট ব্যবহারে ১০-১৫ টাকা খরচ বাড়ছে গ্রাহকের।

গত ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ৩ ও ১৫ দিনের মোবাইল ইন্টারনেট প্যাকেজ বাতিলের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ৭, ৩০ ও আনলিমিটেড-এই তিন মেয়াদে সেবা দেয়ার নির্দেশনা দেয়া হয়। একইসঙ্গে প্যাকেজ সংখ্যা ৯৫টি থেকে কমিয়ে ৪০টিতে নির্ধারণ করা হয়।

বিটিআরসির নির্দেশনা মেনে রোববার থেকে তিন ও ১৫ দিন মেয়াদের ডাটা প্যাকেজ সরিয়ে ফেলেছে মোবাইল অপারেটররা। কোনো হেরফের হচ্ছে না একমাস ও আনলিমিটেড মেয়াদের ডাটায়। তবে ৭দিন মেয়াদের ডাটা ব্যবহারে খরচ বাড়ছে।

মোবাইল অপারেটর গ্রামীণফোনের মাই জিপি অ্যাপে রবিবার সকালে দেখা যায়, তিন দিন মেয়াদের এক গিগাবিট (জিবি) ডাটার প্যাকেজ নেই। সাত দিন মেয়াদে তিন জিবি ডাটা কিনতে ব্যয় হবে ৯৮ টাকা এবং একই মেয়াদে ১০ জিবি নিলে দাম পড়বে ১৬৯ টাকা। তবে অ্যাপে এক দিনে ৫১২ মেগাবাইটের ২৮ টাকার প্যাকেজটি সেখানে দেখা গেছে।

অপারেটররা বলছে, কোনো প্যাকেজে দাম ঠিক রেখে ডাটা ভলিউম কমানো হবে। আবার কোনোটায় ডাটা ভলিউম ঠিক রেখে বাড়ানো হবে দাম। এতে গড়ে ১০-১৫ টাকা বাড়তি খরচ হতে পারে গ্রাহকের। কারণ ভ্যাট, ট্যাক্সের কারণে ইন্টারনেটের দাম বেড়েছে ৭-৮ শতাংশ।

জানা গেছে, প্রায় সাত কোটি গ্রাহক ব্যবহার করতেন তিন দিন মেয়াদের ডাটা। সব মিলিয়ে নতুন সিদ্ধান্তে গ্রাহক হারানোর শঙ্কায় মোবাইল অপারেটররা।

মোবাইল অপারেটর রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, এর প্রভাবটা অনেক বড় আকারেই হবে। আমাদের আয় ও সাবস্ক্রাইবার কমে যেতে পারে।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বিটিআরসির সঙ্গে আমরা বারবার এ নিয়ে কথা বলেছি। তারা বলছেন, যেহেতু একটা সিদ্ধান্ত হয়েছে, তাই এটা আপনারা করুন। পরিস্থিতি বুঝে দরকার হলে এটা পরিবর্তন করা হবে।

বর্তমানে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন প্রায় ১১ কোটি ৯৭ লাখ গ্রাহক।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, ‘মোবাইল অপারেটররা ব্যান্ডউইথ কিনে তা ডাটা হিসেবে বিক্রি করে। ফলে তারা কস্ট (খরচ বা ব্যয়) কত, তা বের করতে পারেনি। তারা (অপারেটররা) আমাদের যে অ্যানালাইসিস দিয়েছে, তা একেকটা একেক রকম। ফলে আমরা তা গ্রহণ করিনি। এ কারণে মোবাইল ডাটার দাম আমরা মুক্তবাজার অর্থনীতিতে ছেড়ে দিয়েছি। প্রতিযোগিতা করে বিক্রি করো।’

তিনি আরও বলেন, ‘মোবাইল অপারেটররা ডাটার দাম ও মেয়াদ নিয়ে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে। প্রলভোনের মুলা ঝুলিয়ে রাখে। আমরা তা হতে দিতে পারি না। এ কারণে তারা যত দিন ডাটার কস্ট বের করে দিতে পারছে না, তত দিন মোবাইল ডাটার দাম এভাবেই নির্ধারিত হবে।’

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন