শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

স্যামসাং ড্রায়ারে ২০ হাজার টাকা ক্যাশব্যাক

বিদ্যুৎসাশ্রয়ী হিট পাম্প প্রযুক্তির সাহায্যে মাত্র ৩৫ মিনিটেই শুকাবে কাপড়

কর্পোরেট ডেস্ক : ড্রায়ার ক্রয়ের ক্ষেত্রে ক্যাশব্যাকের ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ। এর ফলে স্যামসাংয়ের ৯ কেজির ফ্রন্ট লোডিং ড্রায়ারে (ডিভি৯০টি৫) ২০,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। ড্রায়ারটির সর্বোচ্চ খুচরা মূল্য ৭৪,৯০০ টাকা।

এই ড্রায়ারটিতে হিট পাম্প প্রযুক্তির সাথে রয়েছে এ+++ এনার্জি এফিশিয়েন্সি ফিচার। বাতাস গরম করতে বিদ্যুতের পরিবর্তে ‘রেফ্রিজারেন্ট’ ব্যবহার করা ও বিদ্যুৎ অপচয় কমাতে উষ্ণ বাতাস পুনর্ব্যবহার করায় ড্রায়ারটিকে এ+++ এনার্জি-রেটিং দেয়া হয়েছে। এছাড়াও, এর হিট পাম্প প্রযুক্তি বিদ্যুৎসাশ্রয়ী, খরচসাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যদায়কভাবে কাপড় শুকানো নিশ্চিত করে। এছাড়া, ড্রায়ারটিতে কুইক ড্রাই ৩৫’ সাইকেল ব্যবহার করা হয়েছে, যা ১ কেজি পরিমাণ কাপড়কে মাত্র ৩৫ মিনিটে শুকিয়ে পরিধান উপযোগী করতে সক্ষম।

এ অফারটি বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকসের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “কাপড় শুকানোর সকল সমস্যার সমাধান হতে পারে ড্রায়ার মেশিন। এই অফারের মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত আবহাওয়াজনিত পরিস্থিতিতে আরও বেশি মানুষ ড্রায়ারের সুবিধা উপভোগ করতে পারবেন বলে আমরা আশাবাদী।”

সর্বশেষ পাওয়া সংবাদ