শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

ক্লাউড কম্পিউটিং বিষয়ে আইডিইবির কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : স্মার্ট বাংলাদেশের উপযোগী মানবসম্পদ তৈরি ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে আইডিইবি শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ইনস্টিটিউটের ছাত্রছাত্রী ও গ্র্যাজুয়েটদের ক্লাউড কম্পিউটিং বিষয়ে রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আইডিইবি সেমিনার হলে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন বলেন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে । দক্ষ জনবল বা স্মার্ট সিটিজেন গড়তে আইডিইবি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।আইডিইবির সভাপতি একেএমএ হামিদের

সভাপতিত্বে উক্ত অনুষ্ঠেনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মহসীন , বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ আলী আকবর খান, অ্যামাজান ওয়েব সার্ভিসেসের স্টার্টআপ সলিউশনস আর্কিটেকচার মো: মাহদীউজ্জামান।

আইডিইবি ও অ্যামাজান ওয়েব সার্ভিসেসের যৌথ কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন আইডিইবি শিক্ষা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউটের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবির সাধারণ সম্পাদক মো: শামসুর রহমান।

সর্বশেষ পাওয়া সংবাদ