বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
তথ্য-প্রযুক্তি

আজ ও কাল ফ্রি ইন্টারনেট সেবা দেবে গ্রামীণফোন

কর্পোরট সংবাদ ডেস্ক: কোনো ধরনের রিচার্জ কিংবা প্যাক কেনা ছাড়াই ইন্টারনেট সেবা দেবে গ্রামীণফোন। এই সুযোগের আওতায় আজ (শুক্রবার) এবং আগামীকাল (শনিবার) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা করে মোট ২৪ ঘণ্টা গ্রামীণফোনের গ্রাহকরা পুরোপুরি বিনামূল্যে ইন্টারনেট সেবা পাবেন। এই সুবিধা পেতে কোনো রিচার্জ লাগবে না এবং এই অফার শুধু ৯ ও ১০ আগস্টের জন্য প্রযোজ্য হবে।

গ্রামীণ ফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আজ শুক্রবার (৯ আগস্ট) এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়, ‘এই শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।’

পোস্টে আরও বলা হয়, এই সুবিধা পেতে কোনো রিচার্জ লাগবে না এবং এই অফার শুধু ৯ ও ১০ আগস্টের জন্য প্রযোজ্য হবে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশে যাত্রা শুরু করে গ্রামীণফোন। এছাড়া, এখন বাণিজ্যিকভাবে টেলিযোগাযোগ (ভয়েস, এসএমএস, ইন্টারনেট ডেটা) সেবা দিয়ে যাচ্ছে চারটি প্রতিষ্ঠান। সেগুলো হলো– গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক।

সর্বশেষ পাওয়া সংবাদ