বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
তথ্য-প্রযুক্তি

মোবাইল ইন্টারনেট চালু করলেই ৫ জিবি বোনাস

কর্পোরট সংবাদ ডেস্ক: আজ (রোববার, ২৮ জুলাই) বিকেলে চালু হতে যাচ্ছে মোবাইল ইন্টানেট। মোবাইলে ফোরজি নেটওয়ার্কে যুক্ত হলেই গ্রাহকরা বোনাস হিসেবে পাবেন ৫ জিবি ডাটা।সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে এক বৈঠকের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব তথ্য জানান।

বিকেল তিনটায় মোবাইলে ফোরজি সেবা চালু হবে এবং এরপরই প্রত্যেক গ্রাহক এ বোনাস পাবেন বলে জানান তিনি।

পলক বলেন, ‌‘যারা মোবাইল ইন্টারনেটের গ্রাহক, যাদের (নেটওয়ার্ক বন্ধ হওয়ার আগে) প্যাকেজগুলো বা ডাটাগুলো ছিল, তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ নেই। নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন না থাকার কারণে তারা সে সময় ইন্টারনেট ব্যবহার করতে পারেননি।’

এসব বিষয় বিবেচনায় রেখে আলোচনা করে বোনাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, রোববার ৩টার পর যারা মোবাইল ইন্টারনেটে যুক্ত হবেন, তারা তিন দিনের মধ্যে এ বোনাস প্যাকেজটি পাবেন।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।

পাঁচ দিন পর গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা চালু করা হয়।

এরপর বুধবার (২৪ জুলাই) রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে। তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটক।

সর্বশেষ পাওয়া সংবাদ