শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

টাটার নতুন বৈদ্যুতিক গাড়িতে এবার থাকছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাজারে এসেছে টাটা নিক্সন ইভি ফেসলিফট। বিশেষ এই গাড়ির দাম তুলনামূলক বেশি হওয়ায় সবার সাধ্যের মধ্যে নেই গাড়িটি। তাই তো আসন্ন টাটার নতুন বৈদ্যুতিক গাড়ির জন্যই অপেক্ষা সবার। টাটার নতুন পাঞ্চ বৈদ্যুতিক গাড়িতে নিক্সন ইভি ফেসলিফটের মতোই থাকবে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন।

গাড়ির পেট্রোল মডেলে কয়েকটি ভেরিয়েন্টে যেহেতু সানরুফ পাওয়া যায় তাই আশা করা হচ্ছে বৈদ্যুতিক গাড়িতেও থাকবে এই বৈশিষ্ট্য। এই গাড়ির ফ্রন্ট বাম্পারে থাকবে চার্জিং সকেট। এর আগে সংস্থার কোনো গাড়িতে এমন সিস্টেম ছিল না।

এছাড়া গাড়িতে এলইডি লাইটিং, ডুয়াল টোন অ্যালয় হুইল, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল ইত্যাদি সুবিধা থাকবে। টাটা পাঞ্চ ইভি ফুল চার্জে ৩০০-৩২০ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে।

তবে গাড়ির ফিচার সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। এ বছরের শেষের দিকেই লঞ্চ হবে গাড়িটি। ধারণা করা হচ্ছে এর দাম এক্স-শোরুম ৯ লাখ ৫০ হাজার রুপি থেকে শুরু হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ৬২ হাজার টাকা। যদি এমন দামই হয় তাহলে ভারতীয় বাজারে সবচেয়ে সস্তা হবে টাটার এই বৈদ্যুতিক গাড়িটি। এর আগে টাটা তাদের টিয়াগো ইভি গাড়িটি ১০ লাখ টাকার নিচে বাজারে এনে চমক দিয়েছিল। সূত্র: হিন্দুস্থান অটো

সর্বশেষ পাওয়া সংবাদ