বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
তথ্য-প্রযুক্তি

গ্লোবাল কনটেস্টে অংশ নিয়ে চীনে যেতে পারবেন রিয়েলমি ফ্যানরা

কর্পোরেট ডেস্ক: আকর্ষণীয় এক গ্লোবাল কন্টেস্ট নিয়ে হাজির হলো তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। প্রতিযোগিতায় জয়ী ২০ জনকে দেওয়া হবে চীনের শেনঝেনে রিয়েলমি’র প্রধান কার্যালয় ঘুরে দেখার সুযোগ। আর এই পুরো ভ্রমণে অংশগ্রহণকারীকে খরচ করতে হবে না একটি টাকাও।

এই কন্টেস্টে অংশ নিতে, রিয়েলমি ব্যবহারকারীদের নিজেদের পছন্দের যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়েলমি প্রযুক্তি নিয়ে তাদের সবচেয়ে সুন্দর কোনো মুহুর্তের ঘটনা পোস্ট করতে হবে। এক্ষেত্রে #realmecooltech ও #CoolTechwithrealme হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে হবে।

এছাড়া, রিয়েলমি ব্র্যান্ডকে ট্যাগ করার পাশাপাশি গ্রাহকদের তিনজন বন্ধুকেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত করতে হবে।

সেরা ২০টি গল্প পোস্ট করা ব্যক্তিরা একদম বিনামূল্যে জিতে নেবেন চীনের শেনঝেনে রিয়েলমি’র প্রধান কার্যালয়ে ভ্রমণের সুযোগ। শহর ঘুরে দেখার সময় বিজয়ীদের আরও একটি বিশেষ ‘বিহাইন্ড দ্য সিন’ ট্যুরের সুবিধা দেবে রিয়েলমি। আর তা হলো- রিয়েলমি’র গবেষণা ও উন্নয়ন এবং উৎপাদন কার্যক্রমগুলো সরাসরি ঘুরে দেখার সুযোগ।
এর বাইরে, রিয়েলমি ম্যানেজমেন্ট টিমের সঙ্গে কথা বলার অনন্য সুযোগও পাবেন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীরা।

আগামী ৫ জুলাই এর মধ্যে অংশগ্রহণকারীদের গল্পগুলো জমা দিতে হবে।

ভবিষ্যতে গ্রাহকদের জন্য চমৎকার অফার প্রদানের পাশাপাশি আকর্ষণীয় ক্যাম্পেইন আয়োজন করা চালিয়ে যাবে সকলের প্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং প্রতিযোগিতায় অংশ নিতে, ভিজিট করুন রিয়েলমি’র ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD -এ।

সর্বশেষ পাওয়া সংবাদ