শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

আজ গুগলের ২৫তম জন্মদিন

কর্পোরেট সংবাদ ডেস্ক : জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ২৫তম জন্মদিন বুধবার (২৭ সেপ্টেম্বর । জন্মদিন উপলক্ষে গুগল বিশেষ ডুডল তৈরি করেছে।

ক্লিক করলে এই ডুডল সম্পর্কে বলা হচ্ছে, এতে তুলে ধরা হয়েছে গুগলের ২৫তম জন্মদিনের কথা, গুগলের শুরু কীভাবে এসব তথ্য।

বিশেষ ডুডলে দিনটি উদযাপন করছে প্রতিষ্ঠানটি৷ গুগল প্রতিষ্ঠিত হয়েছিল ৪ সেপ্টেম্বর, কিন্তু এক দশকেরও বেশি সময় ধরে কোম্পানিটি ২৭ সেপ্টেম্বর তার জন্মদিন উদযাপন করে আসছে।

এ বিষয়ে কোম্পানিটি তার ব্লগে লিখেছে, আজকের ডুডল গুগলের ২৫তম বছর উদযাপন করছে। এবং যখন গুগল ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে, তখন জন্মদিন পেছনে ফিরে তাকানোর একটি সময় হতে পারে। আসুন আমরা ২৫ বছর আগে কীভাবে জন্মগ্রহণ করেছি তা জানার জন্য স্মৃতির পথে হাঁটা যাক।

এতে আরও লেখা করেছে, ১৯৮৮ সাল থেকে অনেক কিছু পরিবর্তিত হয়েছে-আজকের ডুডলে আমাদের লোগোসহ-কিন্তু আমাদের মিশন একই রয়ে গেছে; বিশ্বের তথ্য সংগঠিত করা এবং এটিকে সর্বজনীনভাবে ব্যবহারযোগ্য এবং উপযোগী করে তোলা। বিগত ২৫ বছর ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ভবিষ্যৎ আমাদের কোথায় নিয়ে যায় তা দেখার জন্য আমরা অপেক্ষা করতে পারি না, একসঙ্গে।

এই সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের বিশ্বকে হাতের মুঠোয় তথ্যের ভাণ্ডার এনে দিয়েছে। তথ্যপ্রযুক্তির জগতে নিয়ে এসেছে আমূল পরিবর্তন। বৈচিত্র্যময় ফিচারের মধ্য দিয়ে বহুমাত্রিক এক প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে গুগল। ই-কমার্স, ডিজিটাল বিজ্ঞাপনের মধ্য দিয়ে গুগল এখন ১ ট্রিলিয়ন ডলারের কোম্পানি।

পিএইচডির শিক্ষার্থী সের্গেই ব্রিন ও ল্যারি পেজ গুগল প্রতিষ্ঠা করেছিলেন। ৯০ এর দশকের শেষের দিকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স প্রোগ্রামে তাদের সাক্ষাৎ হয়েছিল। তারা দুজনই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে আরও ব্যবহারযোগ্য করে তুলতে একই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তারা একটি ভালো সার্চ ইঞ্জিনের প্রোটোটাইপ তৈরি করতে তাদের বাসা থেকেই অক্লান্ত পরিশ্রম শুরু করেন৷ এরপর তারা কিছুটা অগ্রগতি লাভ করলে কাজের সুবিধার্থে একটি গ্যারেজ ভাড়া করেন, যা ছিল গুগলের প্রথম অফিস। ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর গুগল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

গত ২৫ বছরে এই প্রযুক্তি প্রতিষ্ঠান পরিণত হয়েছে সবচেয়ে বেশি ব্যবহারকারী ওয়েবসাইটে। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞানের ধরনকে বদলে দিয়েছে গুগল। বিশ্বে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে ৫০০ কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয়।

সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও নিত্যনতুন ফিচার আরও জনপ্রিয় করে তুলছে গুগলকে। এআইভিত্তিক অ্যালগরিদম আরও সহজ করেছে অনুসন্ধান। বর্তমান দুনিয়ায় জিমেইল, গুগল ম্যাপ, গুগল ড্রাইভ, গুগল ক্রোম ছাড়া একটি দিন যেন কল্পনা করা যায় না।

সর্বশেষ পাওয়া সংবাদ