শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
তথ্য-প্রযুক্তি

সরকারি দপ্তরে ওয়ালটনের ই-বাইক হস্তান্তর

কর্পোরেট ডেস্ক : সরকারি দপ্তরে ব্যবহারের জন্য ৪টি ইলেকট্রিক বাইক হস্তান্তর করলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সরকারি দপ্তরগুলো হলো – প্রধানমন্ত্রীর কার্যালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিএ। এ উপলক্ষ্যে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বাহন ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।

রোববার (২৪ সেপ্টেম্বর, ২০২৩) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের হাতে তাকিওন ব্র্যান্ডের ই-বাইকগুলো হস্তান্তর করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Imported from WordPress: image-102.png

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ইলেকট্রিক বাইক পরিবেশবান্ধব ও ব্যয় সাশ্রয়ী। ই-বাইকের ব্যবহার যত বাড়বে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার তত কমবে। এতে একদিকে যেমন পরিবেশ সুরক্ষা পাবে, তেমনই ব্যবহারকারীর যাতায়াত হবে সাশ্রয়ী ও নির্বিঘ্ন। ইলেকট্রিক বাইক তৈরি ও বাজারজাতে ওয়ালটনের এই উদ্যোগকে মুখ্য সচিব স্বাগত জানান।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধের মাধ্যমে পরিবেশের সুরক্ষা এবং কম খরচে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমরা ই-বাইক তৈরি ও বাজারজাত করছি। ক্রেতাদের আমরা সাশ্রয়ীমূল্যে গুণগতমানের ই-বাইক দিচ্ছি। ৪টি সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা ওয়ালটনের ই-বাইকগুলো ব্যবহার করে তাদের ফিডব্যাক দেবেন। যা এ উদ্যোগে আমাদের আরো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।

জানা গেছে, ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অনুমোদিত। একচার্জে ৮০ কিমি পর্যন্ত চলতে সক্ষম এই বাইকে প্রতি কিলোমিটার পাড়ি দিতে খরচ পড়ে মাত্র ১০-১৫ পয়সা। বর্তমানে তাকিওন ১.০০ (TAKYON 1.00) এবং তাকিওন লিও (TAKYON LEO) মডেলে ওয়ালটনের সকল আউটলেটে এই ইলেকট্রিক বাইক পাওয়া যাচ্ছে। ঘন্টায় ৫০ কিমি টপ স্পিডের তাকিওন ১.০০ মডেলের বাইকটির দাম ১ লাখ ৩৭ হাজার ৭৫০ টাকা। আর তাকিওন লিও মডেলের ৩টি ভ্যারিয়েন্টের দাম পড়ছে ৫৯,৮৫০ থেকে ৬৯,৮৫০ টাকা। মডেলভেদে তাকিওন ই-বাইকের পার্টসের ওপর গ্রাহকরা ২ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন