শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

ইন্টারনেট সেবাদাতা ৪ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৪টি সেবাদাতা প্রতিষ্ঠানের ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার (আইপিটিএসপি) লাইসেন্স বাতিল করেছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিটিআরসির লাইসেন্স শাখার পরিচালক মো. নুরুন্নবীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হল- আইডিয়া নেটওয়ার্ক অ্যান্ড কমিনিউকেশন, ডিজিটাল কানেকটিভিটি লিমিটেড, প্রিটি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড ও সাদিয়া টেক লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএসপি লাইসেন্স বাতিল হওয়ায় আইপিটিএসপি গাইডলাইনের ৩৫ দশমিক ৪ বিধান অনুযায়ী, চারটি প্রতিষ্ঠানের আইপিটিএসপি লাইসেন্সও বাতিল করা হলো। তাদের কাছে থাকা বিটিআরসির ইস্যুকৃত লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম সম্পাদন করা অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ চারটি প্রতিষ্ঠানকে আইপিটিএসপি লাইনের সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের সঙ্গে যেকোনো ধরনের টেলিযোগাযোগ চুক্তি, যোগাযোগ সেবার বিপরীতে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

সর্বশেষ পাওয়া সংবাদ