শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
তথ্য-প্রযুক্তি

চাঁদে ভারতের চন্দ্রযান-৩ এর ভূমিকম্প রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছনোর পর থেকেই নানারকম খবর আসছে৷ কখনো কখনো এটি নতুন প্রাকৃতিক পদার্থ খুঁজে পাচ্ছে, আবার কখনো দক্ষিণ মেরুর চন্দ্রপৃষ্ঠে অক্সিজেনের উপস্থিতি শনাক্ত করছে৷ এবার চাঁদে ভূমিকম্পের খবর দিলো এ চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, চাঁদের মাটিতে ভূমিকম্প হয়ছে ও সেই প্রাকৃতিক ভূমিকম্প রেকর্ডও করেছে এ মহাকাশযান। গত ২৬ আগস্ট এ ঘটনা রেকর্ড করে পৃথিবীতে সংকেত পাঠায় ল্যান্ডার বিক্রম।

ইসরো জানায়, ল্যান্ডার বিক্রমের সঙ্গে যুক্ত লুনার সিসমিক অ্যাক্টিভিটি (আইএলএসএ) পেলোড এ ভূমিকম্প রেকর্ড করে। প্রজ্ঞান রোভার ও অন্যান্য পেলোডগুলোও এ সম্পর্কিত উপাত্ত পাঠিয়েছে। এসব উপাত্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা৷ তাদের দাবি, আইএলএসএ পেলোড যে ভূমিকম্প রেকর্ড করেছে, তা প্রাকৃতিকভাবে সৃষ্ট বলেই মনে হচ্ছে।

বিক্রম ল্যান্ডারের সনাক্ত করা এই ঘটনা চাঁদেও যে ভূমিকম্প হয় তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। তবে এর উৎপত্তির সঠিক কারণ এখনো তদন্তাধীন। ঘটনার উৎস খতিয়ে দেখা হচ্ছে।

ইসরো বলছে, চন্দ্রযান-৩ এর সফট ল্যান্ডিংয়ের সময়েই তাদের মিশনের লক্ষ্যপূরণ হয়েছে৷ এর আগের ২টি মিশনে ব্যর্থ হওয়ার পর চন্দ্রপৃষ্ঠে নিরাপদ ও সফট ল্যান্ডিংসহ চাঁদের বুকে ভূমিকম্প মাপতেও সফল হয়েছে এ মহাকাশযান।

ভারতের তৃতীয় এ মিশন চাঁদে একটি বৈজ্ঞানিক পরীক্ষা চালাচ্ছে। এবারের মিশনটি ভারতকে চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণকারী চতুর্থ দেশ ও চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশের মর্যাদা দিয়েছে৷

তাছাড়া এই মিশনে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের প্রথমবারের মতো সালফারের উপস্থিতি নিশ্চিত করেছে ভারত ইসরো বলেছে, ইন-সিটু পরীক্ষায় এ অঞ্চলে সালফারের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া পৃথিবীর একমাত্র উপগ্রহে অক্সিজেন, ক্যালসিয়াম ও আয়রনের উপস্থিতিও শনাক্ত করেছে চন্দ্রযান-৩। এখন হাইড্রোজেনের সন্ধান চালাচ্ছে এটি। সূত্র: এনডিটিভি

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন