শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই
advertisement
তথ্য-প্রযুক্তি

মোবাইল ইন্টারনেট গতিতে ১৪৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০

অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী মোবাইল ইন্টারনেট গতিতে ১৪৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম। ওকলো স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের জুলাই মাসের ডাটা থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির ২০২২ সালে প্রকাশিত ডাটাতে বাংলাদেশের অবস্থান ছিল ১২১ তম। তখন দেশের সংখ্যা ছিল ১৪১টি।

প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে মধ্যম মানের ডাউনলোড স্পিড ১৭.১৮এমবিপিএস।

এ তালিকায় প্রথমে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মাঝারি ধরনের ডাউনলোড স্পিড হলো ২০৫.৭৭ এমবিপিএস।

বিশ্বের বিভিন্ন দেশের মোবাইল ডাটা বিশ্লেষণ এবং ব্যবহারকারীদের ওপর পর্যবেক্ষণ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করে স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স ওকলো।

চলতি বছরের জুলাইতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মোবাইল ইন্টারনেটের গতিতে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৫৩তম। সেখানে ডাউনলোড স্পিড ৪৩.১৭ এমবিপিএস।

প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী, বাংলাদেশে যেসব মোবাইল কোম্পানি ইন্টারনেট সেবা দিয়ে থাকে তার মধ্যে বাংলালিংকের গতি সবচেয়ে বেশি।

জরিপে সবচেয়ে কম ইন্টারনেট গতির দেশের মধ্যে আফগানিস্তান ও কিউবা অন্যতম।

সর্বশেষ পাওয়া সংবাদ