শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত
তথ্য-প্রযুক্তি

দেশের বাজারে ‘অসাম’ সিরিজের গ্যালাক্সি এ২৪ উন্মোচন করল স্যামসাং

কর্পোরেট ডেস্ক: স্যামসাং এর ‘অসাম’ সিরিজের বহুল প্রতীক্ষিত স্মার্টফোন গ্যালাক্সি এ২৪ উন্মোচন করেছে। স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি এফএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, ওআইএস ও ভিডিআইএস সহ ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ফ্ল্যাগশিপ অনুপ্রাণিত ডিজাইন সহ আরও অনেক কিছু। ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে নতুন গ্যালাক্সি এ২৪।

স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি এ২৪ -এ রয়েছে লাইট গ্রিন, সিলভার ও ডার্ক রেড, এই তিনটি অনন্য রঙের ফ্ল্যাগশিপ অনুপ্রাণিত ডিজাইন। ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত ও আকর্ষণীয় ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে ডিভাইসটির ডিসপ্লে। পাশাপাশি, এর ১০০০ নিটস ব্রাইটনেস সারাদিন, এমনকি প্রচণ্ড সূর্যের আলোতেও ব্যবহারকারীদের নিরবচ্ছিন্নভাবে কনটেন্ট দেখার সুযোগ করে দিবে।

ক্যামেরার ক্ষেত্রে বলা যায়, ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ওআইএস মেইন ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রোক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। মানসম্পন্ন পোর্ট্রেট, ট্রেন্ডিং সেলফি ও নানারকম ফটোগ্রাফি বা ঝকঝকে ভিডিও, সবই এই নতুন গ্যালাক্সি এ২৪ -এ করতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি, ডিভাইসটিতে সুপার-ফাস্ট চার্জিং এর সাথে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। স্যামসাং ফ্যানরা এখন ব্যাটারি ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা করা ছাড়াই গেমস খেলা বা মুভি সহ অন্যান্য পছন্দের কনটেন্ট দেখতে পারবেন আরও স্বাচ্ছন্দ্যের সাথে। এ ছাড়াও, হেলিও জি৯৯ ৬ ন্যানোমিটার প্রসেসর, সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ আরও অনেক আকর্ষণীয় ফিচারে ভরপুর গ্যালাক্সি এ২৪ ডিভাইস।

এ বিষয়ে স্যামসাং মোবাইলের হেড অব এমএক্স বিজনেস বলেন, “বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের লেটেস্ট ডিভাইস গ্যালাক্সি এ২৪ নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই স্মার্টফোনের আকর্ষণীয় ফিচারগুলো ব্যবহারকারীরা উপভোগ করবেন বলে আমরা আশাবাদী। আমরা এ ধরনের স্মার্টফোন আরও নিয়ে আসতে ও ফোন ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছি।”

একই প্রাইস-রেঞ্জের ফোনগুলোর মধ্যে ব্যবহারোপযোগিতা আর আকর্ষণীয় ফিচারের কারণে গ্যালাক্সি এ সিরিজের হ্যান্ডসেটগুলো অন্যতম জনপ্রিয় স্মার্টফোনে পরিণত হয়েছে। বিগত বছরগুলোতে নানান অফার নিয়ে এসেছে এই সিরিজের ফোনগুলো, এরই ধারাবাহিকতায় এবার নিয়ে আসা হয়েছে নতুন গ্যালাক্সি এ২৪। ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩৭,৯৯৯ টাকা।

সরাসরি অভিজ্ঞতা নিতে ফ্যানরা নিকটস্থ স্যামসাং অনুমোদিত স্টোর অথবা স্যামসাং বাংলাদেশের ফেসবুক পেইজ থেকে ঘুরে আসতে পারেন।

এই সম্পর্কিত আরো

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত