শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫
তথ্য-প্রযুক্তি

দেশের প্রথম এআই সংবাদ উপস্থাপক ‘অপরাজিতা’

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকাকে দিয়ে সংবাদ উপস্থাপন করিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল 24’। ওই সংবাদ উপস্থাপিকার নাম রাখা হয়েছে অপরাজিতা।

বুধবার (১৯ জুলাই) চ্যানেল 24 এর সন্ধ্যার ৭টার বুলেটিনে উপস্থাপনা করে অপরাজিতা।

অপরাজিতাই হলো দেশের প্রথম কৃত্রিম উপস্থাপিকা সংবাদ উপস্থাপক। যেখানে সে সংবাদ ও অনুষ্ঠান নিয়ে যুক্ত হয়।

Imported from WordPress: image-64.png

গত বেশ কয়েক মাস ধরে চ্যাটজিপিটি ও মিডজার্নির মতো উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা মাধ্যমগুলো অনেক খাতে উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কয়েকটি দেশে সংবাদ উপস্থাপনেও ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি ভারতের ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) ৯ জুলাই ‘লিসা’ নামে এআই সংবাদপাঠককে সামনে আনে, যা ছিল ভারতের প্রথম আঞ্চলিক এআই সংবাদ উপস্থাপক।

এরপর ভারতের ‘পাওয়ার টিভি’ নামে কন্নড়ের একটি চ্যানেল সম্প্রতি নিজস্ব এআই উপস্থাপক ‘সৌন্দর্য’ ব্যবহার করে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়া ২০১৮ সালে বিশ্বের প্রথম এআই সংবাদ উপস্থাপক ব্যবহার শুরু করেছিল। তবে, ভারতে এই বছরের এপ্রিলে আজতক নিউজ চ্যানেল তাদের প্রথম এআই সংবাদ উপস্থাপক ‘সানা’কে সামনে আনে, যা দক্ষিণ এশিয়ার প্রথম এআই সংবাদ উপস্থাপক ছিল।

এছাড়া চীন, তাইওয়ান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও কুয়েতসহ এশিয়ার কয়েকটি দেশের টেলিভিশন চ্যানেলে এআই সংবাদ উপস্থাপক প্রদর্শন করা হয়েছে।

এই ডিজিটাল জগতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ২৪-এর সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ সন্ধ্যা ৭টার বুলেটিনে ‘অপরাজিতা’ সামনে নিয়ে আসেন, যা একটি প্রতিবেদন উপস্থাপন করে।

নেভিব্লু শার্টের ওপর ঘি রঙের ব্লেজার পরে ‘অপরাজিতা’ প্রথমে তার সহ-উপস্থাপকদের অভিবাদন জানায় এবং তারপরে তার প্রতিবেদন উপস্থাপনের আগে দর্শকদের স্বাগত জানায়। তিনি রাত ১১টায় টিভি চ্যানেলে আধা ঘণ্টাব্যাপী প্রযুক্তিবিষয়ক একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেন।

দলে ‘অপরাজিতা’র অন্তর্ভুক্তি প্রসঙ্গে চ্যানেল ২৪-এর জ্যেষ্ঠ বার্তা সম্পাদক আবদুল কাইয়ুম তুহিন বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক ইতিবাচক সুবিধা নিয়ে এসেছে। আমরা প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। সেই লক্ষ্য নিয়েই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমি বিশ্বাস করি, এআই প্রযুক্তি আমাদের দেশের ইতিহাসে একটি পরিবর্তন আনবে।’

এই সম্পর্কিত আরো

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত

ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫