শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু উদ্ধার: মার্কিন গণমাধ্যম মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত: - অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: - টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী সূচকের পতনে লেনদেন শেষ অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ! এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপ: - নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
তথ্য-প্রযুক্তি

বাংলাদেশের বাজারে টেকনো ক্যামন ২০ সিরিজের যাত্রা

কর্পোরেট ডেস্ক: জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনো, বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে তার বহুল প্রতিক্ষিত টেকনো ক্যামন ২০সিরিজ। এই সিরিজে থাকছে দুটি মডেল- ক্যামন ২০প্রো এবং ক্যামন ২০। আগামী দিনের গ্রাহকদের কথা মাথায় রেখে দুটি মডেলই তৈরি করা হয়েছে মোবাইল ইন্ডাস্ট্রির প্রথম ক্যামন পাজল ডিকনস্ট্রাকশনিস্ট ডিজাইনে। আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।

ক্যামন ২০প্রো এবং ক্যামন ২০ মোবাইল দুটির দারুণ একটি বৈশিষ্ট্য হলো, দুটিফোনেই ৬৪মেগা পিক্সেল আর জিবি ডাব্লিউ সেন্সর সমৃদ্ধ নাইট পোট্রেট ক্যামেরা সংযুক্ত। এই ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীরা কম আলোর চ্যালেঞ্জ মোকাবেলা করে অসাধারণ স্বচ্ছতা এবং প্রাণবন্ত রঙের দারুণ সব ছবি তুলতে সক্ষম হবেন। এছাড়াও এই সিরিজের সব ফোনেই রয়েছে ৩২ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা, যার দ্বারা ফোন ব্যবহারকারী নিজের অসাধারণ সব ছবি তুলতে পারবেন ন্যাচারাল বিউটি ইফেক্ট ও দারুণ ডিটেইলিংয়ে।

ক্যামন ২০প্রো ফোনটি ৬ ন্যানো মিটারের হেলিও জি৯৯ প্রসেসর আর ক্যামন ২০ ফোনটি হেলিও জি৮৫ প্রসেসর সমৃদ্ধ। দুটি ফোনেই রয়েছে ৮জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, যা ব্যবহারকারীকে বিভিন্ন মাল্টিমিডিয়া ফাইল সংরক্ষণসহ ভালো পারর্ফম্যন্সে সহায়তা করবে।

অ্যান্ড্রোয়েড ১৩-এর সঙ্গে টেকনোর হাই ওএস১৩ ইউজার ইন্টার ফেসের কারণে, ক্যামন ২০ফোনটি আপনাকে দেবে বিরতিহীন ব্যবহার বান্ধব এক দারুণ অভিজ্ঞতা। আইপি ফিফটি থ্রি রেটিং সমৃদ্ধ এই ফোন আপনাকে সীমিত আকারে ধুলা ও পানি থেকে সুরক্ষা দেবে। পাওয়ার ব্যাক আপের জন্য, দুটি ফোনেই ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামন ২০ ফোনটি পাওয়া যা বেপ্রিডন ব্ল্যাক, সেরিনিটি ব্লু (ম্যাজিক স্কিন) ও গ্লেসিয়ার গ্লোকালারের সাথে এবং ক্যামন ২০ টুয়েন্টি প্রো ফোনটি পাওয়া যাবে দুটি – সেরিনিটি ব্লু ও প্রিডন ব্ল্যাক কালারে। দুটি মডেলের দাম বিবেচনায়- ক্যামন ২০ প্রো’ র দাম ভ্যাট ছাড়া পড়বে বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার ৯৯০ টাকা এবং ক্যামন ২০ দাম ভ্যাট ছাড়া ১৯ হাজার ৯৯০টাকা। মূল্য, কর্মক্ষমতা ও অসাধারণ ছবির জন্য মডেল দুটি বাংলাদেশি মোবাইল ব্যবহারকারীদের জন্য আদর্শ হবে বলেই ধারণা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু উদ্ধার: মার্কিন গণমাধ্যম

মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত: অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

সূচকের পতনে লেনদেন শেষ

অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ