শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
তথ্য-প্রযুক্তি

২০২৩ হবে বৈদ্যুতিক গাড়ির বছর

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালে মাঠ কাঁপাতে পারে অপেক্ষাকৃত হালকা বৈদ্যুতিক এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল)। নতুন বছরে ২০টির মতো সম্পূর্ণ নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। মানুষ ও পণ্য পরিবহনের জন্য ভালো এবং কম ব্যয়বহুল হওয়ায় ২০২৩ সালে বৈদ্যুতিক গাড়িগুলোর বেশ কিছু মডেল বাজারে শক্ত অবস্থান করে নিতে পারে।

কিছু দিন আগে নিসানের দীর্ঘ প্রতীক্ষিত বৈদ্যুতিক এসইউভি আরিয়া ৪৩ হাজার ১৯০ মার্কিন ডলার প্রারম্ভিক দাম নিয়ে ডিলারশিপে প্রবেশ করেছে। শেভরোলেট বলেছে, কয়েক মাসের মধ্যে তার ব্লেজার ইভি বাজারে আসবে, যার দাম হতে পারে ৪৫ হাজার ডলার। একই বছর আরও কম দামি ইকুইনক্স ইভি বাজারে ছাড়বে প্রতিষ্ঠানটি।

এ বছর বাজারে আসবে কিয়া’র ইভি৯ বৈদ্যুতিক এসইউভি। ইভি৬-এর পথ অনুসরণ করলে এটির দামও বেশ সাশ্রয়ী হওয়ার কথা। জিপ ব্র্যান্ডের প্রথম শতভাগ বিদ্যুৎচালিত এসইউভি জিপ অ্যাভেঞ্জারও বাজারে আসছে এ বছর।

স্টার্টআপগুলোর ভেতর আলোচনায় থাকবে ভিনফাস্ট। ভিয়েতনামিজ প্রতিষ্ঠানটি ভিএফ ৮ মডেল দিয়ে বৈদ্যুতিক গাড়ির বাজারে পা রাখবে। ছোট আকৃতির এই এসইউভি’র দাম হতে পারে ৪০ হাজার ৭০০ মার্কিন ডলার (অবশ্য ব্যাটারির ক্ষেত্রে একটি মাসিক সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে)৷

এর সঙ্গে যোগ হতে চলেছে ওপেল অ্যাস্ট্রা ইলেক্ট্রিক এবং পিউগট ই-৩০৮ এসডব্লিউর মতো কিছু স্পোর্টি স্টেশন ওয়াগনও। উভয় গাড়িতে ব্যবহৃত ব্যাটারির আকার সচরাচর আমেরিকান বৈদ্যুতিক গাড়িগুলোর ব্যাটারির তুলনায় অনেক ছোট। তবে গাড়ি দুটি রোড ট্রিপের জন্য উপযোগী হওয়ায় জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৩ সালে বাজারে আসবে বেশ কিছু বিলাসবহুল এবং দামি এসইউভি’ও। যেমন- জিএমসি’র হামার ইভি। এটির দাম হতে পারে ছয় অংকের আশপাশে। তালিকায় রয়েছে লেক্সাসের প্রথম বৈদ্যুতিক গাড়ি আরজেড, হুন্দাইয়ের জিভি৭০ মডেলের একটি বৈদ্যুতিক সংস্করণ, থ্রি ও ফোর নামে পোলস্টারের দুটি ছোট ক্রসওভার ধরনের গাড়ি। মার্সিডিজের ইকিউই, ইকিউএস এবং ভলভোর একটি বড় বৈদ্যুতিক গাড়িও আলোড়ন ফেলতে পারে এ বছর।

রিভিয়ান আর১এস এবং ক্যাডিলাকের ‘লিরিক’ এরই মধ্যে বাজারে থাকলেও ক্রেতাদের কাছে অতটা পরিচিতি পায়নি। ফলে ২০২৩ সালে এসব গাড়ি আরও বেশি সংখ্যায় রাস্তায় দেখা যেতে পারে।

ট্রাক মডেলের মধ্যে জেনারেল মোটরসের সিলভারাডো বরাবরই জনপ্রিয়। প্রতি বছর এ মডেলের কয়েক লাখ গ্যাসচালিত গাড়ি বিক্রি হয়। নতুন বছরে সিলভারাডোর বৈদ্যুতিক সংস্করণও বাজারে আসতে চলেছে। সূত্র: ব্লুমবার্গ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ