বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়
advertisement
তথ্য-প্রযুক্তি

মহাকাশে ফুটল অপরূপ ফুল

অনলাইন ডেস্ক : এক অনন্ত আকাশ। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেখানে অসীম। সব তারা, সব গ্রহ, সব রঙ মিলিত হয়ে যা কালো। ঠিক যেন ‘অশেষ তোমার শেষ যে না পাই’! এই মহাকালে প্রাণের কোথায় শুরু, কোথায় শেষ তা অজানাই আজও। সেই মহাকাশেই এবার ফুটল প্রাণ। ফুটল ফুল। যে ছবি নাসা প্রকাশ করেছে, সেখানের ব্যাকগ্রাউন্ডে অন্ধকার মহাকাশ আর একফালি পৃথিবী। এ ছবি যেন একদম ‘Surreal Beauty’।

তবে মহাকাশে এভাবে প্রাণ ‘ফুটিয়ে’ তোলা নি:সন্দেহে গবেষণাক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সম্প্রতি মুন এবং মার্স মিশনে মানুষ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি স্পেস রিসার্চ এজেন্সি। সেই দীর্ঘ সময়ে যদি এই গবেষণা কাজে আসে তা জরুরি তো বটেই।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে NASA মহাকাশে ফুলের চাষের জন্য বীজ রোপণ করছে। সেই সময় NASA মহাকাশচারী কেজেল লিন্ডগ্রেন এই জিনিয়া ফুলের বীজটি রোপণ করেছিলেন। ওই বীজ থেকেই এই ফুল ফুটেছে মহাকাশে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফুলের ছবি পোস্ট করে মহাকাশ সংস্থা নাসা লিখেছে, “আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৯৭০ সাল থেকে উদ্ভিদ নিয়ে গবেষণার কাজ চলছে৷ মহাকাশ উদ্যানের গুরুত্বের উপর জোর দিয়ে, NASA বলেছে, “আমাদের মহাকাশ উদ্যান শুধুমাত্র দেখানোর জন্য নয়। কক্ষপথে কীভাবে উদ্ভিদের বিকাশ হয় তা শেখা আমাদের বুঝতে সাহায্য করবে। দীর্ঘমেয়াদী মিশনে খাদ্যের একটি মূল্যবান উৎস প্রদান করতে সাহায্য করবে। এছাড়াও ISS-এ লেটুস, টমেটো এবং লঙ্কা চাষ হয়েছে। অন্যান্য সবজির মধ্যে—আরও প্রচুর গাছপালা আছে।”

নাসা আরও জানিয়েছে, মহাকাশে ফুল ফোটানো অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বিষয় ছিল। যেখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না, এমন একটি জায়গায় কিভাবে গাছ রোপন করা যায়, কিভাবে সেগুলোকে ঠিক মতো পরিচর্যা করে বাঁচিয়ে তোলা যায়, সব কিছু নিয়ে গবেষণা করা হয়েছিল। ওই গবেষণার ফল অবশেষে পাওয়া গেল। ‍সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ