শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব

অনলাইন ডেস্ক : সৌদি আরব তার প্রথম নারী মহাকাশচারীকে চলতি বছরের শেষের দিকে এক মহাকাশ মিশনে পাঠাবে। কট্টর রক্ষণশীল ভাবমূর্তিকে পরিশোধনের লক্ষ্যে এটি দেশটির সর্বশেষ পদক্ষেপ।

সরকারি সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ১০ দিনের এই মিশনে সৌদি মহাকাশচারী রায়ানা বার্নাভি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)-এ সৌদি আলি আল-কারনির সঙ্গে যোগ দেবেন । খবর এএফপি’র।

বেসরকারী মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস (এসপিএ) ও অ্যাক্সিওম জানিয়েছে, এই বসন্তে একটি মিশনের অংশ হিসেবে বার্নাভি ও আল-কারনি একটি স্পেসএক্স ড্রাগন মহাকাশযানে চড়ে আইএসএস-এ উড়বে। এছাড়াও এএক্স-২ এ থাকবেন সাবেক নাসা’র মহাকাশচারী পেগি হুইটসন, ও পাইলট হিসেবে কাজ করবেন টেনেসির ব্যবসায়ী জন শফনার। আইএসএস-এ তার চতুর্থ ফ্লাইট করবেন হুইটসন।

এক্স-২ ক্রুদেরকে স্পেস এক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন -এ পাঠানো হবে।

আরও পড়ুন:

ফের কর্মী ছাঁটায়েই পথে মেটা

চাকরি হারালেন জুমের প্রেসিডেন্ট গ্রেগ টম্ব

মোবাইল ফোনের ক্যামেরা পরিষ্কার করবেন যেভাবে

সর্বশেষ পাওয়া সংবাদ