শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ২ সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখ ৪৬ হাজার সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু
advertisement
তথ্য-প্রযুক্তি

৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল

সদ্য অনুষ্ঠিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড (ডিএমএ)-এর বিভিন্ন ক্যাটাগরিতে দুটি গোল্ডসহ মোট চারটি পুরস্কার অর্জন করেছে স্যামসাং বাংলাদেশ। এ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এবারের আসরের অন্যতম সেরা পারফর্মার হিসেবে স্বীকৃতি পেয়েছে।

স্যামসাং বাংলাদেশের পুরস্কারজয়ী ক্যাম্পেইনগুলো বাস্তবায়নে সহযোগিতা করেছে প্রতিষ্ঠানটির মূল এজেন্সি স্টারকম বাংলাদেশ। ডিজিটাল মার্কেটিংয়ে উদ্ভাবনী ধারণা, কৌশলগত পরিকল্পনা ও সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরুপ এ সাফল্য অর্জন করেছে ব্র্যান্ডটি।

দুটি গোল্ড, একটি সিলভার এবং একটি ব্রোঞ্জসহ মোট ৪টি পুরষ্কার অর্জন করেছে স্যামস্যাং। ‘বেস্ট ইউজ অব মোবাইল’ এবং ‘বেস্ট ডিজিটাল এক্সপেরিয়েন্স মার্কেটিং’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করার পাশাপাশি ‘বেস্ট ইউজ অব ডিসপ্লে’ বিভাগে সিলভার এবং ‘বেস্ট ডিজিটাল মার্কেটিং ইন ই-কমার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেছে স্যামস্যাং বাংলাদেশ।

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের জন্য অর্থবহ ও কার্যকর ডিজিটাল অভিজ্ঞতা তৈরি করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে স্যামস্যাং। এবারের স্বীকৃতি সেই প্রচেষ্টারই প্রতিফলন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড দেশের ডিজিটাল মার্কেটিং খাতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর উদ্ভাবনী ও সৃজনশীল মার্কেটিং ক্যাম্পেইনের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে ডিজিটাল কনটেন্ট, স্টোরিটেলিং ও প্রযুক্তিনির্ভর বিপণনে নতুন দৃষ্টান্ত স্থাপনকারী ব্র্যান্ডগুলোকেও স্বীকৃতি দেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ