রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
তথ্য-প্রযুক্তি

সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান

সহজ কিস্তি সুবিধা ও নমনীয় পেমেন্ট অপশনের মাধ্যমে মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে কাজ করছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংকের প্ল্যাটফর্ম টেকভ্যান। এরই ধারাবাহিকতায় স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর নতুন দুটি স্মার্টফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

মডেল দুটি হলো টেকনো স্পার্ক ৫০ ও স্পার্ক গো থ্রি। ফোন দুটির সঙ্গে থাকছে কিস্তিতে কেনার সুবিধা এবং এক বছরের ডেটাুবান্ডেল অফার।

গ্রাহকদের জন্য ফোন দুটি আরও সহজলভ্য করতে নির্ধারিত টেকনো ব্র্যান্ডেড রিটেইল আউটলেটে রাখা হয়েছে নয় মাসের কিস্তি সুবিধা। টেকনো স্পার্ক ৫০এর দাম ১৯ হাজার ৯৯৯ টাকা। আর টেকনো স্পার্ক গো থ্রি পাওয়া যাবে ১৪ হাজার ৯৯৯ টাকায়। মূলত এন্ট্রিুলেভেলের স্মার্টফোন ব্যবহারকারীদের লক্ষ্য করেই ডিভাইস দুটি আনা হয়েছে।

নতুন ও পুরোনো—যেকোনো বাংলালিংক গ্রাহক ফোন দুটি কিনলে পাচ্ছেন এক বছরের কানেক্টিভিটি প্যাকেজ। এই অফারে থাকছে মোট ৮০ জিবি ইন্টারনেট, ৮০০ ভয়েস মিনিট এবং দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফি ব্যবহারের সুযোগ।

অফারের অংশ হিসেবে প্রথম মাসে গ্রাহকেরা পাবেন ২৫ জিবি ইন্টারনেট ও ২৫০ মিনিট। এরপর পরবর্তী ১১ মাস প্রতি মাসে মিলবে ৫ জিবি ইন্টারনেট ও ৫০ মিনিট করে। বান্ডেল অফারসহ ডিভাইস দুটি এখন দেশজুড়ে সব টেকনো ব্র্যান্ডেড রিটেইল আউটলেট এবং বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “দেশে ডিজিটাল সেবা ব্যবহারের পথে স্মার্টফোনের দাম এখনো বড় একটি বাধা। টেকভ্যানের মাধ্যমে সহজ কিস্তি সুবিধা ও বান্ডেল অফারের সাহায্যে আমরা স্মার্ট ডিভাইস এবং ডিজিটাল সংযোগ আরও সহজলভ্য করে তুলতে কাজ করছি। বর্তমানে যোগাযোগ, শিক্ষা, বিনোদন ও বিভিন্ন ডিজিটাল সেবায় স্মার্টফোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাশ্রয়ী মূল্যের ডিভাইসের সঙ্গে দীর্ঘমেয়াদি কানেক্টিভিটি সুবিধা যুক্ত করে আরও বেশি মানুষের কাছে ডিজিটাল সেবা সহজ ও সাশ্রয়ীভাবে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ| এর মাধ্যমে সবার জন্য উন্নত জীবন নিশ্চিত করার লক্ষ্যেও আমরা এগিয়ে যাচ্ছি।”

সর্বশেষ পাওয়া সংবাদ