মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
বিনোদন

আমি সকলের থেকে আলাদা: শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা চলচ্চিত্রের সফল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি দেব, জিৎ, সোহম চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, বাংলাদেশের শাকিব খান সহ আরো বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতার সাথে অভিনয় করেন।

সৌন্দর্য নিয়ে তিনি যেমন প্রশংসিত হন এ অভিনেত্রী, তেমন ব্যক্তিগত জীবন নিয়ে হন সমালোচিত। একাধিক বিয়ে, রাজনৈতিক ভোলবদল— এসব নিয়ে নেটপাড়ায় নিয়মিত ট্রলের শিকার হন তিনি।

ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তাই আলোচনা হয়। আমি যদি সাধারণ মেয়ের মতো অফিস করতাম, সংসার করতাম; তাহলে তো আলোচনা হত না। তার মানে আমি সকলের থেকে আলাদা।’

তিনি বলেন, আগে খুব কষ্ট হত। ভাবতাম, আমার জীবনে খারাপ কিছু ঘটেছে বলেই আমি সফট টার্গেট। এখন কিছু যায়-আসে না। সমাজমাধ্যমে নেতিবাচক খবর লোকে বেশি দেখে। আমি কাজ করব, নিজের কর্মফল পাব, ব্যস।’

এদিকে ছেলে ও তার প্রেমিকাকে নিয়ে দেশ-বিদেশে ঘুরতে যাওয়া নিয়ে কম কথা শুনতে হয় না শ্রাবন্তীকে। এটা নিয়ে তিনি বলেন, ‘কুছ তো লোগ কাহেঙ্গে। আমার জীবন একটাই, আমি তো ভুল কিছু করছি না। যারা আমাকে নিয়ে এ সব কথা বলছেন, আমি বিপদে পড়লে তারা কি বাঁচাতে আসবেন? কিন্তু সামনে পেলে তারাই আবার সেলফি তুলতে চাইবেন। বলবেন, শ্রাবন্তী, তোমার ভীষণ বড় ফ্যান।’

স্বামী রোশন সিংয়ের সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি শ্রাবন্তীর। তবে আলাদা থাকছেন। চলছে মামলা। এর মাঝেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। এ প্রসেঙ্গে তিনি বলেন, “আমি বুঝতে পারি না, এগুলো কারা রটায়! কোনো পুরুষের সঙ্গে ছবি তুললেই নাকি প্রেম হয়ে যায়! যেহেতু আমার অতীতের সম্পর্কগুলোতে সমস্যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কেউ আমার বিচার করতে পারেন না। শুভ্রজিৎদার সঙ্গে ‘দেবী চৌধুরাণী’র মতো এত বড় ছবি করছি বলে অনেকের মনে হতে পারে, পরিচালকের সঙ্গে সম্পর্কের খাতিরে কাজ পেয়েছি। সেটা একদম ভুল ধারণা। আমি তো সদ্য এই ইন্ডাস্ট্রিতে আসিনি।

জীবনে যত নেতিবাচক ঘটনা ঘটুক, সবসময় পজিটিভ থাকেন বলে জানান শ্রাবন্তী। জীবন চলার পথে শত্রু চিনতে না পারলেও সাবধানে পা ফেলেন তিনি।

খাতা-কলমে তিনটি বিয়ে করেছেন শ্রাবন্তী। চতুর্থ বিয়ের পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখনও বিবাহবিচ্ছেদের মামলা চলছে। বন্ধুবান্ধব আছে। আমি আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না। কাজই আমার প্রেম।’

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার