সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
বিনোদন

অলকা ইয়াগনিকের বিশ্ব রেকর্ড!

বিনোদন ডেস্ক : ভারতীয় সংগীত জগতে অসামান্য অবদান রেখেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। তার গলার মিষ্টি সুর, মন কেড়েছে আট থেকে আশির সবারই। প্রায় তিন দশক ধরে ভারতীয় সংগীত জগতের সঙ্গে যুক্ত তিনি। এবার অলকার মুকুটে জুড়লো নতুন এক পালক।

জনপ্রিয় গায়িকার হাতে বিশ্ব রেকর্ড! ২০২২ সালের পরিসংখ্যানে ইউটিউবে ৫৬ বছর বয়সী এই গায়িকার গান সব থেকে বেশিবার বেজেছে!

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর অলকা ইয়াগনিকের গান বেজেছে ১৫.৩ বিলিয়ন বার! অর্থাৎ প্রতিদিন গড়ে ৪২ মিলিয়ন বার বেজেছে তার গান। এর ফলে ২০২২ সালের ‘মোস্ট স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব’ খেতাব পেয়েছেন অলকা।

শুধু তাই নয়, কোরিয়ান ব্যান্ড বিটিএস-কে পিছনে ফেলে ২০২২ সালে বিশ্বব্যাপী ইউটিউবের সর্বাধিক স্ট্রিম করা শিল্পী হয়ে উঠেছেন অলকা। ওই বছর ৭.৯৫ বিলিয়ন বার বেজেছে বিটিএস এর গান।

অন্যদিকে, সেরা পাঁচের বাকি তিনজনও ভারতীয়। তারা হলেন উদিত নারায়ণ (১০.৮ বিলিয়ন), অরিজিৎ সিং (১০.৭ বিলিয়ন) ও কুমার শানু (৯.০৯ বিলিয়ন)। কুমার শানুর সঙ্গে অলকার বহু জনপ্রিয় গান রয়েছে।

চমক এখানেই শেষ নয়। গত তিন বছর ধরেই এই রেকর্ড নিজে ধরে রেখেছেন অলকা ইয়াগনিক। ২০২০ সালে তার গান বেজেছিল ১৬.৬ বিলিয়ন বার। ২০২১ সালে সেটা ছিল ১৭ বিলিয়ন! গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিবেদনে অলকা ইয়াগনিককে বলিউডের সবচেয়ে আইকনিক কণ্ঠ বলা হয়েছে।

সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে অগনিত বার ফিল্মফেয়ার পুরষ্কারে সম্মানিত হয়েছেন অলকা। তাকে বলা হয় ‘কুইন অফ প্লেব্যাক সিংগার’। মাত্র ৬ বছর বয়েসে অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে ক্যারিয়ার শুরু করেন অলকা। এখনও পর্যন্ত ২০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন।

আরও পড়ুন:

বক্স অফিস কাঁপাচ্ছে ‘পাঠান’, দুই দিনে আয় ২১৯ কোটি

আমির খানের বাড়িতে সালমান খান

সর্বশেষ পাওয়া সংবাদ