সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
বিনোদন

আমির খানের বাড়িতে সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান ও আমির খান। দীর্ঘ দিন ধরে একে অপরকে এড়িয়ে চলতে দেখা গেছে তাদের। এবার ঘুচে গেলো পুরোনো সেই দূরত্ব! ৭ বছর পর আমির খানের বাড়িতে ঢুকতে দেখা গেলো সালমান খানকে। খবর এনডিটিভির।

সালমান খানের বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে দেখা যায়, গাড়ির সামনের সিটে বসে আছেন সালমান। তার পরনে কালো রঙের টি-শার্ট, কানে রুপালি দুল। মুম্বাইয়ে আমিরের বাড়িতে পৌঁছালে পাপরাজ্জিদের ক্যামেরাবন্দি হন সালমান।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে আমির খানের বাড়িতে গিয়েছিলেন সালমান খান। মূলত, আমির একটি পার্টির আয়োজন করেছিলেন। আর তাতে যোগ দিতে হাজির হয়েছিলেন সালমান খান।

বলিউডে পা রাখার আগে থেকেই আমির ও সালমানের সখ্যতা। একসঙ্গে সিনেমায়ও অভিনয় করেছেন তারা। তবে গুঞ্জন শোনা যায়, ২০১৬ সালে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। কারণ সালমান অভিনীত ‘সুলতান’ মুক্তির বছরই মুক্তি পায় ‘দঙ্গল’। আর দুটো সিনেমাই কুস্তি নিয়ে তৈরি হয়। আর নিয়েই নাকি অসন্তুষ্ট হয়েছিলেন সালমান। যদিও এই গুঞ্জন সত্যি নয় বলে জানিয়েছিলেন সালমান।

সর্বশেষ পাওয়া সংবাদ