সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
বিনোদন

বিয়ে করেছেন চিত্রনায়িকা একা

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার ৯০ দশকের আলোচিত চিত্রনায়িকা একা বিয়ে করেছেন। সম্প্রতি ওঠা গুঞ্জন প্রথমে উড়িয়ে দিলেও অবশেষে স্বীকার করেছেন তিনি। ১৯৯৭ সালে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু হয় একার। তবে চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র থেকে অনেকটাই অন্তরালে চলে যান এই নায়িকা।

বিয়ে নিয়ে গণমাধ্যমে তিনি বলেন, “অনেক ঝামেলা ছিল আমার। এই ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমি ও আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করার। করে ফেলেছি। আশা করি আর কিছুদিন পরেই পার্টি করে সবাইকে দাওয়াত দিয়ে একটি অনুষ্ঠান করব।”

এ বিষয়ে একা আরও বলেন, “আমার স্বামী এখন দেশের বাইরে। তিনি দেশে ফিরে এসে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন সবাইকে। আপাতত এতটুকুই আমার ভক্তরা জানুক। এর বেশি জানাতে পারছি না।”

উল্লেখ্য , শাহিদা আরবী সিমন নাম নিয়ে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়িকা একার। তবে ব্যবসায়ীকভাবে ‘রাখাল রাজা’ সিনেমাটি সফল হয়নি।

পরের বছরই প্রয়াত অভিনেতা মান্নার সঙ্গে জুটি বেঁধে ‘তেজী’ সিনেমায় অভিনয় করেন। এ সিনেমা পরিচালনা করেন গুণী নির্মাতা কাজী হায়াৎ। একা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলা হাওয়া’। কাজী হায়াৎ পরিচালিত এ সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। এরপর আর তাকে পর্দায় দেখা যায়নি।

সম্প্রতি গৃহকর্মীকে নির্যাতন ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় আসেন অভিনেত্রী একা। এবার বিয়ের খবরে আবারও খবরের শিরোনাম হলেন তিনি।

আরও পড়ুন:

মুক্তির কয়েক ঘণ্টা আগেই অনলাইনে ফাঁস শাহরুখের ‘পাঠান’

গীতিকার বিশু সিকদারের দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস্

সর্বশেষ পাওয়া সংবাদ