সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
বিনোদন

মুক্তির কয়েক ঘণ্টা আগেই অনলাইনে ফাঁস শাহরুখের ‘পাঠান’

বিনোদন ডেস্ক: গত চার বছর ধরে অপেক্ষায় শাহরুখ খানের অনুরাগীরা। কবে মুক্তি পাবে কিং খানের ছবি। অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেল ‘পাঠান’। সকাল ৬টা থেকে সিনেমা হলের বাইরে ভিড়। ভারতের প্রায় সব কটি বড় শহরের চিত্রই অনেকটা এই রকম।

প্রথম দিনে এই ছবির টিকিট বিক্রির অঙ্ক ভেঙে দিয়েছে অতীতের সব পরিসংখ্যান। হাসি চওড়া হল মালিক, ডিস্ট্রিবিউটরদের মুখে। বকলমে শাহরুখের হাত ধরেই ‘সুদিন’ ফিরছে বলিউডের। এমনটাই অভিমত সিনেমা ব্যবসার বিশেষজ্ঞদের।

তবে আশঙ্কা ছিল, যাতে কোনও ভাবে মুক্তির আগেই অনলাইনে ফাঁস না হয়ে যায় এই ছবি। বার বার দর্শকদের আবেদন করেছে এই ছবির প্রযোজক ‘যশরাজ ফিল্মস্‌’। আবেদন জানিয়েছিলেন শাহরুখ নিজেও।

বলিউডের ‘বাদশা’ বলেছিলেন, যাতে দর্শকেরা সিনেমা হলে গিয়ে এই ছবি দেখেন। তা সত্ত্বেও শেষরক্ষা হল না। মুক্তির কয়েক ঘণ্টা আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল ‘পাঠান’।

সূত্রের খবর, মুক্তির ঘণ্টা চারেক আগেই ‘ফিল্মি জিলা’, ‘অনলাইন মুভি ওয়াচ’, ‘তামিল রকার্স’-এর মতো অনলাইন সাইটে ছড়িয়ে পড়েছে এই ছবি। মুক্তির পর ‘টরেন্ট’-এও নাকি মিলছে ছবির ‘সিনেমা হল প্রিন্ট’। তবে যতই অনলাইনের ফাঁস হয়ে যাক, যে ভাবে প্রথম দিনের প্রথম শো থেকেই হলভর্তি করে দর্শক এই ছবি দেখতে যাচ্ছেন, তাতে দুশ্চিন্তার কারণ দেখছেন না সিনেমা ব্যবসার সঙ্গে জড়িত বিশেষজ্ঞেরা।

রিপোর্ট বলছে, সপ্তাহের শেষে এই ছবি হাসতে হাসতে বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে। সূত্র-আনন্দবাজর।

আরও পড়ুন:

‘মেকআপ’ সিনেমাটি প্রদর্শনের অযোগ্য: আপিল বোর্ড

বিয়ে করলেন রাহুল-আথিয়া

সর্বশেষ পাওয়া সংবাদ