বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: - নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২ যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন মহেশপুরে ৯ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ এনসিসি ব্যাংকের কার্ডে রামাদা বাই উইন্ডহ্যামে বিশেষ ছাড় ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত
বিনোদন

মুক্তির কয়েক ঘণ্টা আগেই অনলাইনে ফাঁস শাহরুখের ‘পাঠান’

বিনোদন ডেস্ক: গত চার বছর ধরে অপেক্ষায় শাহরুখ খানের অনুরাগীরা। কবে মুক্তি পাবে কিং খানের ছবি। অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেল ‘পাঠান’। সকাল ৬টা থেকে সিনেমা হলের বাইরে ভিড়। ভারতের প্রায় সব কটি বড় শহরের চিত্রই অনেকটা এই রকম।

প্রথম দিনে এই ছবির টিকিট বিক্রির অঙ্ক ভেঙে দিয়েছে অতীতের সব পরিসংখ্যান। হাসি চওড়া হল মালিক, ডিস্ট্রিবিউটরদের মুখে। বকলমে শাহরুখের হাত ধরেই ‘সুদিন’ ফিরছে বলিউডের। এমনটাই অভিমত সিনেমা ব্যবসার বিশেষজ্ঞদের।

তবে আশঙ্কা ছিল, যাতে কোনও ভাবে মুক্তির আগেই অনলাইনে ফাঁস না হয়ে যায় এই ছবি। বার বার দর্শকদের আবেদন করেছে এই ছবির প্রযোজক ‘যশরাজ ফিল্মস্‌’। আবেদন জানিয়েছিলেন শাহরুখ নিজেও।

বলিউডের ‘বাদশা’ বলেছিলেন, যাতে দর্শকেরা সিনেমা হলে গিয়ে এই ছবি দেখেন। তা সত্ত্বেও শেষরক্ষা হল না। মুক্তির কয়েক ঘণ্টা আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল ‘পাঠান’।

সূত্রের খবর, মুক্তির ঘণ্টা চারেক আগেই ‘ফিল্মি জিলা’, ‘অনলাইন মুভি ওয়াচ’, ‘তামিল রকার্স’-এর মতো অনলাইন সাইটে ছড়িয়ে পড়েছে এই ছবি। মুক্তির পর ‘টরেন্ট’-এও নাকি মিলছে ছবির ‘সিনেমা হল প্রিন্ট’। তবে যতই অনলাইনের ফাঁস হয়ে যাক, যে ভাবে প্রথম দিনের প্রথম শো থেকেই হলভর্তি করে দর্শক এই ছবি দেখতে যাচ্ছেন, তাতে দুশ্চিন্তার কারণ দেখছেন না সিনেমা ব্যবসার সঙ্গে জড়িত বিশেষজ্ঞেরা।

রিপোর্ট বলছে, সপ্তাহের শেষে এই ছবি হাসতে হাসতে বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে। সূত্র-আনন্দবাজর।

আরও পড়ুন:

‘মেকআপ’ সিনেমাটি প্রদর্শনের অযোগ্য: আপিল বোর্ড

বিয়ে করলেন রাহুল-আথিয়া

এই সম্পর্কিত আরো

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও পৃথকস্থানে বুদ্ধি প্রতিবন্ধি ধর্ষণের ঘটনায় দুইজন গ্রেফতার

হত্যাকাণ্ড-আত্মহত্যা সন্দেহ: নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু

নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

মহেশপুরে ৯ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

এনসিসি ব্যাংকের কার্ডে রামাদা বাই উইন্ডহ্যামে বিশেষ ছাড়

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত