শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
বিনোদন

আত্মহত্যা করলেন তেলুগু অভিনেতা সুধীর

বিনোদন ডেস্ক : মাত্র ৩৩ বছরে আত্মহত্যা করলেন জনপ্রিয় তেলুগু অভিনেতা সুধীর বর্মা। ‘কুনদানাপু বোম্মা’, ‘নেকু নাকু দাশ দাশ’, ‘সেকেন্ড হ্যান্ড’ ছবির পরিচিত মুখ সুধীর। সোমবার ভাইজ্যাকে আত্মহত্যা করেন অভিনেতা। তাঁর মৃত্যুর খবরে শোকে বিহ্বল গোটা তেলুগু ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়াতেও শোকপ্রকাশ করেছেন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে তাঁর ফ্যানেরা। সোমবার সকালে ভেসে আসা এই খবরে কার্যত শোকগ্রস্ত সকলেই।

সূত্রের খবর, ভালো ছবি বা চরিত্রের অফার পাচ্ছিলেন না সুধীর। সেই থেকেই স্ট্রাগল থেকে মুক্তি পেতেই আত্মহত্যার পথ বেছে নেন অভিনেতা। কাজ থেকে ডিপ্রেশন গ্রাস করেছিল অভিনেতাকে?

তাঁর এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যমে জানান যে, ‘ভালো ছবিতে চরিত্র পাওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে স্ট্রাগল করছিল সুধীর’। ট্যুইটারেও অনেকেই অভিনেতা শ্রদ্ধার্ঘ্য জানান। ফিল্মমেকার ভেঙ্কি কুদুমুলা লেখেন, ‘কখনও কখনও মিষ্টি হাসির পিছনে লুকিয়ে থাকে গভীর যন্ত্রনা। আমরা জানতেও পারিনা যে বাকিরা কী কী সহ্য করছে। প্লিজ সমব্যথী হন। ভালোবাসা ছড়িয়ে দিন। তোমাকে মিস করব সুধীর। তোমার এটা করি উচিত হয়নি। তোমার আত্মার শান্তি কামনা করি।’

‘কুনদানাপু বোম্মা’ ছবিতে সুধীরের সঙ্গে অভিনয় করেছিলেন সুধাকর কোমাকুলা ও চাঁদনী চৌধরী। সুধাকর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সুধীর খুবই ভালোবাসার পাত্র ছিলেন। তোমাকে জানা আর তোমার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো আমার ভাই। এটা সহ্য করতে পারছি না যে, তুমি আর নেই।’ চাঁদনী লেখেন, ‘বিধ্বস্ত ও মন ভেঙে যাওয়ার মতো ঘটনা। তুমি অসাধারণ সহ অভিনেতা ও বন্ধু। তোমাকে মিস করব।’

গত ১৮ জানুয়ারি বিষ খেয়ে নিজের বাড়িতেই আত্মহত্যা করেছিলেন অভিনেতা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। সেখানেই চলছিল তাঁর চিকিৎসা। তবে শেষ রক্ষা হল না। অবশেষে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মঙ্গলবার ভাইজ্যাকে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। কাজ থেকে ডিপ্রেশন ও তার জেরে আত্মহত্যা কার্যত সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ভয়ানক স্মৃতিই ফিরিয়ে দিলেন সুধীর। সুশান্তের কাছাকাছিই তাঁর বয়স। সুশান্ত আত্মহত্যা করেছিলেন ৩৪ বছরে আর সুধীর আত্মহত্যা করলেন ৩৩ বছরে। অভিনেতার মৃত্যুতে শোকে বিহ্বল গোটা তেলেগু ইন্ডাস্ট্রি। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

গীতিকার বিশু সিকদারের দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস্

ফের বিক্ষোভের মুখে শাহরুখের ‘পাঠান’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ