শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫ বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত
বিনোদন

সুস্থ আছেন ‘পথের পাঁচালী’র দুর্গা

বিনোদন ডেস্ক : সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘পথের পাঁচালী’। সেই ছবির দুর্গাকে চেনেন না এমন কেউ নেই। গত শুক্রবার হঠাৎই খবর রটে যায় ‘দুর্গা’ অর্থাৎ উমা দাশগুপ্ত নাকি প্রয়াত হয়েছেন। খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় শোরগোল পড়ে যায়। নিমেষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

তবে ঘনিষ্ঠ সূত্রে খবর আসে, অভিনেত্রী উমা দাশগুপ্ত দিব্যি সুস্থ রয়েছেন, ভালো আছেন। বর্তমান লাইম লাইট দূরে থাকলেও অভিনেত্রী প্রাণোচ্ছ্বল হাসি এখনও কেউ ভোলেনি। জানা গিয়েছে, বৃহস্পতিবারই তিনি শান্তিনিকেতন থেকে ফিরেছেন।

প্রসঙ্গত, উমা দাশগুপ্ত অনেক ছোট থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত। জানা যায়, তিনি যে স্কুলে পড়তেন, সেই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। সেই সূত্রেই ‘পথের পাঁচালী’ ছবির জন্য উমা দাশগুপ্তকে দুর্গা চরিত্রের নির্বাচন করেছিলেন সত্যজিৎ রায়। তবে অভিনেত্রীর বাবা কোনওদিন চাননি যে সে অভিনয় জগতে আসুক। ওইজন্য সত্যজিৎ রায় নিজেই তাঁর বাবাকে রাজি করান।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৯২৯ সালের এই একই নামের বাংলা উপন্যাসের একটি রূপান্তর। ছবিটি সত্যজিৎ রায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল। তারপর থেকে এটি সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। এটি সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির প্রথম পার্ট। যেখানে অপরাজিতা এবং অপুর সংসার ফুটে উঠেছে।

পর্দায় দুর্গার মৃত্যু শুধু তাঁর ভাই অপুর মনেই গভীরভাবে দাগ কাটেনি। দর্শকরাও দুর্গার চলে যাওয়ার শোকে আঘাত পেয়েছিলেন। সম্প্রতি, অনীক দত্তর ‘অপরাজিত’ দেখে উমা দাশগুপ্তর (উমা সেন) মেয়ে শ্রীময়ী অভিযোগ তুলেছিলেন, ছবিতে তাঁর মায়ের চরিত্রকে ভুলভাবে দেখানো হয়েছে। সেই ফেসবুক পোস্ট নিয়ে বেশ শোরগোলও হয়েছিল। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, যা বললেন অভিনেতা

পরীমণির অভিষেক ঘটছে টলিউডে, নায়ক সোহম

আমাকে এখন সবাই ট্রাক বলে ডাকে: মাহি

এই সম্পর্কিত আরো

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫

বাড়ির ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি

ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত