শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫
বিনোদন

আমাকে এখন সবাই ট্রাক বলে ডাকে: মাহি

বিনোদন ডেস্ক : সম্প্রতি বিচ্ছেদ ঘোষণা করেছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করে বিচ্ছেদের ঘোষণা করেন এই নায়িকা। তারপর থেকে চর্চার কেন্দ্রবিন্দুতে তিনি। স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে একাই থাকছেন তিনি। যদিও এরপর প্রশ্ন উঠেছে কেন এই বিচ্ছেদ। তবে ব্যক্তিগত জীবনকে পাশে সরিয়ে কাজে ফিরছেন অভিনেত্রী।

সম্প্রতি ভালুকাতে একটি সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাহি। মঞ্চে উঠেই উপস্থিত সবাইকে মাহি প্রশ্ন করেন, ‘আপনারা সবাই কি আমাকে চেনেন? কী নাম আমার?’ কেউ কেউ মাহিয়া মাহি বলে চিৎকার করেন আবার কেউ বা ট্রাক ট্রাক বলে চিৎকার করতে থাকেন। এরপর মাহিয়া মাহি বলেন, ‘ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। আজকে এখানে এসেছি শুধু ট্রাক মার্কার জন্য।’

বিয়ে, সংসার, রাজনীতি নিয়ে ব্যস্ত বেশ অনেকদিনই সিনেমা থেকে দূরে। গত দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। মনোনয়ন পাননি আওয়ামী লীগ থেকে। তাই ট্রাক মার্কায় স্বত্বন্ত্র প্রার্থী হিসাবেই নির্বাচনে দাঁড়িয়েছিলেন মাহিয়া মাহি। তবে শেষ রক্ষা হয়নি। বিপুল ভোটে পরাজিত হন তিনি। এর জেরেই গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে বেশ অনেকটা দূরে চলে গেছেন তিনি। বলা বাহুল্য বেশ অনেকদিন পরে মঞ্চে ফিরলেন তিনি।

তবে কবে ফিরছেন পর্দায়? সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাহি বলেন, ‘অনেক প্রস্তাব ছিল আমার কাছে। বড় নির্মাতা ও ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল। আমি রাজি হলে অন্তত পাঁচটি ভালো সিনেমা করতে পারতাম। কিন্তু সেটা হয়ে ওঠেনি আমার কারণেই। বাছবিচার ছাড়াই সবাইকে ফিরিয়ে দিচ্ছিলাম। এখন ঘোর থেকে বাস্তবে ফিরেছি। ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেব না। এখন একের পর এক কাজ করতে চাই।’

আরও পড়ুন:

শাকিবের ‘তুফান’-এ মিমি-নাবিলা

শাকিবের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

২৪ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন দুই অভিনেত্রী বোন

এই সম্পর্কিত আরো

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত

ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫