সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
বিনোদন

শাহরুখ নাকি অক্ষয়, পারিশ্রমিকের দৌড়ে কে এগিয়ে?

বিনোদন ডেস্ক : মুক্তির আগে থেকেই উন্মাদনার পারদ চড়িয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই ড্রামা ‘পাঠান’। কারণটা নিঃসন্দেহে শাহরুখের বড় পর্দায় প্রত্যাবর্তন। এখনও অবধি ‘যশরাজ ফিল্মস’-এর সবচেয়ে বেশি বাজেটের প্রকল্প এটিই। এই ছবির জন্য নিজেকে প্রস্তুত করেছেন শাহরুখ। পারিশ্রমিকও নিয়েছেন তেমন।

শোনা যাচ্ছে, এই ছবির জন্য ৩০ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এসআরকে। কিন্তু পারিশ্রমিকের নিরিখে এসআরকে-কে ছাপিয়ে গিয়েছেন অক্ষয় কুমার। সম্প্রতি অভিনেতার ‘কাটপুতলি’ নামক একটি রহস্য ঘরানার ছবি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। সেই ছবির জন্যই নাকি ১২০ কোটি নিয়েছেন খিলাড়ি কুমার। সত্যি সত্যিই কি অক্ষয়ের চাহিদা এমন আকাশছোঁয়া? নাকি পুরোটাই রটনা? সত্যিটা জানালেন ছবির প্রযোজক জ্যাকি ভগনানি।

‘কাটপুতলি’ ছবির বাজেটের ৮০ শতাংশ নিয়েছেন অক্ষয় কুমার। এমনটাই কানাঘুষো বলিউডে। অক্ষয়ের ছবির প্রযোজক জ্যাকি এক সাক্ষাৎকারে জানান, এ ভাবে তারকাদের পারিশ্রমিক বিচার করা ঠিক নয়। এতে তথ্যের স্বচ্ছতা থাকে না।

তিনি জানান, একটি ছবি মোট যত টাকার ব্যবসা করে, তার লভ্যাংশের অনুপাতে বড় তারকারা পারিশ্রমিক নিয়ে থাকেন।

জ্যাকি ভগনানির কথায়, ‘‘অক্ষয় নিজের পারশ্রমিক নিয়ে ভীষণ স্বচ্ছ। কারও কথায় মন্তব্য করছি না, তবে এটুকু বলতে পারি, আমার চতুর্থ ছবিটা ওঁর সঙ্গেই করছি।’’ সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

জয়ার বলিউড সিনেমার দৃশ্য ধারণ সম্পন্ন

বই মেলায় “আত্মা” শিরোনামের বই নিয়ে আসছেন অভিনেত্রী শিবা আলী খান

সর্বশেষ পাওয়া সংবাদ