সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত
advertisement
বিনোদন

গীতিকবি আশেক মাহমুদ আর নেই

বিনোদন ডেস্ক: গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। শনিবার (২১ জানুয়ারি) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তপন চৌধুরীর গাওয়া বিখ্যাত গান ‘আমি সবকিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারব না’-এর গীতিকবি তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আরেক নন্দিত গীতিকবি কবির বকুল।

কবির বকুল বলেন, “গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ আজ ভোরবেলা আমাদের ছেড়ে চলে গেছেন। আজ বাদ আসর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে।”

গীতিকবি সৈয়দ আশেক মাহমুদের লেখা আরও কিছু গান হলো- রবি চৌধুরীর গাওয়া ‘পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি’, শুভ্র দেবের গাওয়া-‘ও বেহুলা বাঁচাও’। গানগুলোর সুরকার প্রণব ঘোষ। এছাড়া রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ দেশের আরও অনেক গুণী ও জনপ্রিয় শিল্পীর জন্য গান লিখেছেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ‘গীতিকবি সংঘ বাংলাদেশ’। এছাড়া গীতিকবিদের অনেকেও শোক জানিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ