শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা হামের প্রাদুর্ভাব: - চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: - চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫
বিনোদন

২৪ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন দুই অভিনেত্রী বোন

বিনোদন ডেস্ক : ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অমনদীপ সোহির মৃত্যুর ২৪ ঘণ্টা পার না হতেই মারা গেলেন আরেক বোন অভিনেত্রী ডলি সোহি। ক্যানসারে আক্রান্ত হয়ে নারী দিবসের সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।

গত বৃহস্পতিবার মারা গেছেন এই অভিনেত্রীর বোন অমনদীপ সোহি। ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বোনকে হারিয়ে দিশেহারা সোহি পরিবার।

ভারতীয় এবিপি লাইভের এক প্রতিবেদনে জানানো হয়, দুই দশক ধরে ছোট পর্দায় দাপিয়ে কাজ করেছেন ডলি। গত ছয় মাস আগে তার জরায়ু ক্যানসার ধরা পড়ে।

‘ঝনাক’ খ্যাত অভিনেত্রী এই শো’টি শেষ করার আগেই ক্যানসারে আক্রান্ত হন। চিকিৎসার কারণে শো’টিও শেষ করতে পারেননি। ৮ মার্চ সকালে তিনি প্রয়াত হন। তার ১৪ বছরের একজন মেয়েও রয়েছে।

৭ মার্চ প্রয়াত তার বোন অমনদীপও অভিনয় করতেন বলে জানা যায়। ‘বদতামিজ দিল’ ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়া আরও একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি।

পরিবারের পক্ষ থেকে তাদের ভাই মান্নু জানিয়েছেন, শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ডলি মারা গেছেন, অন্যদিকে আরেক বোন অমনদীপের ছিলো জন্ডিস।

এই সম্পর্কিত আরো

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত

ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনা: চাকা ফেটে সেতুতে ধাক্কা, চালকসহ নিহত ৩, আহত ১৫