সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত
advertisement
বিনোদন

বিদেশেও স্টেজ শো নিয়ে ব‍্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী শারমিন দীপু

জাকির হোসেন আজাদী: স্টেজ শো নিয়ে তুমুল ব‍্যস্ত সময় পার করছেন সময়ের জনপ্রিয় প্রতিশ্রুতিশীল প্রতিভাবান কণ্ঠশিল্পী শারমিন দীপু। তিনি বেশ কয়েক বছর ধরে আমাদের সঙ্গীতাঙ্গনে আলো ছড়িয়ে যাচ্ছেন। বেতার ও টেলিভিশনেও অসাধারণ পারফরম্যান্স ও দরদী কণ্ঠে গান পরিবেশনের মাধ‍্যমে দর্শক শ্রোতাদের হৃদয় জয় করেছেন বহু আগে। বিশেষ করে তাঁর প্রাণবন্ত গান পরিবেশন খুবই উপভোগ‍্য।

দীপু দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বড় বড় স্টেজ শো করছেন। তিনি জানালেন আজ (২১ জানুয়ারি ২০২৩ ) শনিবার কেশপুর পশ্চিম মেদিনীপুর শো আছে। আগামীকাল ২৪ জানুয়ারি রাজারহাট। ২৬ জানুয়ারি জলঙ্গী মুর্শিদাবাদ। ২৭ তারিখ নন্দীগ্রাম পল্লী উৎসব মেদিনীপুর ও ২৮ তারিখ চন্দ্রদ্বীপ মেলা হরিহরপাড়া নদীয়ায় টানা শো আছে।

image-168

তাছাড়া দীপু অনেক গুলো মৌলিক গানও উপহার দিয়েছেন। সম্প্রতি তার “ভালােবাসার লাল আগুনে /পুইড়া হইলাম কালারে/ ইহার চেয়ে মরণ ছিল ভালা ” এমন অসাধারণ নান্দনিক কথা সমৃদ্ধ গান মুক্তি পেয়েছিল শিল্পীর নিজস্ব ইউটিউব চ‍্যানেলে। যা ইতিমধ্যে ব‍্যাপক সাড়া ফেলেছে।

দীপু বলেন, “ভালােবাসার লাল আগুনে ‘ একটি নিগুঢ় প্রেমের গান। এটি গ্রামীন আবহে ভিজ‍্যুয়ালাইজ করা হয়েছে। গানটির ব‍্যাপারে আমি খুবই আশাবাদী ছিলাম। প্রত‍্যাশা ছিল আমার দর্শক শ্রোতাদের গানটি ভালো লাগবে। তাই হয়েছে। অল্প দিনেই গানটি সাড়া ফেলেছে। অনেক প্রশংসা পাচ্ছি। গান নিয়ে অনেক দূর যেতে চাই আমি। জীবনের শেষ দিন পর্যন্তও গান গেয়ে যেতে চাই’

image-172

উল্লেখ্য যে, শারমীন দীপুর জন্মস্থান ফরিদপুর। বসবাস ঢাকা উত্তরা। মা আইনজীবী। বাবা টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পড়ছেন ব‍্যারিষ্টারি। ছোট বেলা থেকেই গানে তালিম নিয়েছেন। ২০০৪ সালে নতুন কুড়িতে দ্বিতীয় হওয়ার মাধ্যমে সঙ্গীতের জগতে প্রবেশ। মৌলিক গান করেছেন ৩০টির বেশি। রয়েছে ৪টি একক এ‍্যলবাম। গাড়ি চালাতে ও দেশ বিদেশ ঘুরে বেড়াতে ভালোবাসেন দীপু। দীপুর জন্য শুভকামনা।

image-171

সর্বশেষ পাওয়া সংবাদ