সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত
advertisement
বিনোদন

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে চিত্রনায়ক ইমন

বিনোদন ডেস্ক : গাজীপুরের টঙ্গীর তুরাগের তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব (সাদপন্থী)।

শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আর তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করছেন মাওলানা জিয়া বিন কাসিম।

দ্বিতীয় পর্বের ইজতেমায় অন্যান্য মুসল্লিদের মধ্যে চিত্রনায়ক ইমন আসেন ইজতেমায় ময়দানে। ইজতেমা ময়দানে তিনি তিন দিন অবস্থান করবেন বলে জানিয়েছেন ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।

মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম আরও জানান, বৃহস্পতিবার রাতে ইমন ইজতেমায় আসেন। ময়দানে এসেই তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ-খবর নেন। ময়দানে অনুষ্ঠিত দেশের বৃহত্তম জুমায় অংশ নেন চিত্রনায়ক ইমন।

সর্বশেষ পাওয়া সংবাদ