শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল
বিনোদন

ভুল চিকিৎসায় নয়, বিরল রোগে সুহানির মৃত্যু

বিনোদন ডেস্ক : আমির খানের ‘দঙ্গল’ সিনেমার কথা প্রায় সবারই মনে আছে। ছবিতে জুনিয়র গীতা ফোগাট এবং ববিতা ফোগাটের চরিত্রে অভিনয় করেছিল জায়রা ওয়াসিম এবং সুহানি ভাটনগর। তাঁদের অভিনয় সকলের মন কেড়েছিল। তবে আজ সেই সব অনুরাগীদের জন্য একটা কালো দিন। মাত্র ১৯ বছর বয়সে মারা গেছেন জুনিয়র ‘গীতা’ অর্থাৎ সুহানি।

গণমাধ্যমের খবরে বলা হয়, ভুল চিকিৎসায় মারা যায় সুহানি। তবে এবার ঘটনা নিল অন্য মোড়।

ভারতীয় গণমাধ্যমকে সুহানির বাবা পুনীত ভাটনাগর জানিয়েছেন, ডার্মাটোমায়োসাইটিস নামের বিরল এক রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। হাসপাতালে তার চিকিৎসাও চলছিল।

সুহানির বাবা জানান, বিরল এ রোগ নির্ণয়ের প্রায় দুই মাস আগে তার মেয়ের হাতে ফোলাভাব ছিল। তখনই প্রশ্ন জাগে পরিবারেই। দ্রুত শুরু হয় চিকিৎসা। সেই সময় তাকে স্টেরয়েড দেওয়া হয়েছিল। কারণ এই অসুখের এটিই নাকি একমাত্র ওষুধ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইচ) তথ্য অনুযায়ী, ডার্মাটোমায়োসাইটিস পেশীতে প্রদাহ সৃষ্টি করা এক বিরল রোগ। যার মূল উপসর্গই হল প্রদাহ ও ত্বকের ব়্যাশ। এই রোগে আক্রান্ত হলে কিছু মাসলে তীব্র প্রদাহ হয়। সেই সঙ্গে তা ফুলে যায়। এটি একটি বিরল রোগ। এটি অন্যান্য মাসলের অসুখের থেকে একেবারেই আলাদা।

এ রোগের লক্ষণগুলো হলো— পেশী দুর্বলতা, ব্যথা, গিলতে সমস্যা, চোখের পাতায় বেগুনি রঙ, ত্বকের বেগুনি-লাল রংয়ের ফুসকুড়ি, শ্বাসকষ্ট।

এই ডার্মাটোমায়োসাইটিস খুবই বিরল অসুখ। ভারতীয় গণমাধ্যম এবিপি’র প্রতিবেদন থেকে জানা যায়, সুহানির বাবা সুমিত ভাটনগর দাবি করেছেন, সারা বিশ্বে মাত্র পাঁচ থেকে ছয়জন মানুষ এটিতে আক্রান্ত হয়েছেন। প্রায় দুই মাস আগে ওর হাতে লাল দাগ দেখা দেয়। আমরা বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছি কিন্তু রোগ নির্ণয় করা যায়নি।

উল্লেখ্য, সুহানি ভাটনগর নীতেশ তিওয়ারির দঙ্গল-এ তার অভিনয় দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। ছবিতে জুনিয়র ববিতা ফোগাটের ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এই স্পোর্টস ড্রামাটিতে আমির খান, জাইরা ওয়াসিম, সানিয়া মলহোত্রা এবং ফাতিমা সানা শেখসহ অন্যান্যরা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

এই সম্পর্কিত আরো

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল