শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল
বিনোদন

‘পুষ্পা ২’ মুক্তির আগেই ‘পুষ্পা ৩’র ঘোষণা!

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় তারকা আল্লু অর্জুন অভিনেতা সম্প্রতি প্রকাশিত হয়েছে পুষ্পার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার প্রথম টিজার। তবে সিনেমা মুক্তি পাওয়ার আগেই ভক্তদের জন্য আরেক সুখবর দিলেন এ দক্ষিণী সুপারস্টার।

ফিল্মফেয়ার ডট কমের এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘পুষ্পা ২’ মুক্তির আগেই ‘পুষ্পা ৩’ নিয়ে আসার কথা জানালেন আল্লু অর্জুন। চলতি বছরের ১৫ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পা ২। তবে পুষ্পা লাভারদের জন্য জন্য খুশির খবর হলো, দ্বিতীয় কিস্তি মুক্তির ৬ মাস আগেই ‘পুষ্পা ৩’ নির্মাণের ঘোষণা দিলেন দক্ষিণী সুপাস্টার।

এ বিষয়ে আল্লু অর্জুন বলেন, ‘পুষ্পা ৩’-এর জন্য অপেক্ষা শুরু করে দিন। পুষ্পার তৃতীয় ভাগ নিয়ে আমাদের একটা ভাবনা আছে। সেটা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। বাকিটা ক্রমশ প্রকাশ্য।

এদিকে ‘পুষ্প ৩’ এর খবর প্রকাশ্যে আসতেই দর্শক ও অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছর এপ্রিলে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা ২’-এর প্রথম পোস্টার। পোস্টারে আল্লু অর্জুনের ‘লুক’ দেখে নেট দুনিয়ায় হইচই পড়ে গিয়েছিল। পোস্টারে দেখা যায়, লাল টকটকে কপাল, গাল দু’টি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে বন্দুক। খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু অর্জুন।

রাশমিকা মান্দানার সঙ্গে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে ঝড় তুলেছিলেন এ তারকা। জনপ্রিয়তার দিক দিয়ে ‘পুষ্পা’ পেছনে ফেলে দিয়েছিল অনেক ছবিকেই। বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এটি।

এই সম্পর্কিত আরো

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল