শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
বিনোদন

দুর্ধর্ষ শাকিব, প্রকাশ্যে ‘দরদ’ ফার্স্টলুক

বিনোদন ডেস্ক : ভালবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিনে দুর্ধর্ষ মারকুটে লুক নিয়ে হাজির হলেন সুপারস্টার শাকিব খান। এ দিন প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘দরদ’-এর ফার্স্টলুক!

ফার্স্ট লুকে শাকিবের চুলগুলো একেবারে এলোমেলো। চোখে মুখে রক্তের ছাপ। টাটকা রক্ত ভেজা ডান হাত লাগিয়ে রেখেছেন গালে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন অপেক্ষা তার পরবর্তী টার্গেটে!

সাইকো থ্রিলার ও রোমান্টিক অ্যাকশন ধাঁচের এ সিনেমায় পূর্ব ঘোষণা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে ‘দরদ’ সংশ্লিষ্টরা লুকটি প্রকাশ করেন নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে।

শাকিব খান নিজেও তার ইনস্টাগ্রাম ও ফেসবুক ফ্যান পেজে লুকটি পোস্ট করে উল্লেখ করেছেন, প্রেজেন্টিং দ্য ফার্স্টলুক অব দরদ।

প্রকাশের সঙ্গে সঙ্গে শাকিব খানের দরদ লুকটি দুই বাংলার সিনেমা প্রেমীদের নজর কাড়ে। বিশেষ করে এই নায়কের ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লুকটি নিয়ে আলোচনায় মেতে ওঠেন।

বাংলাদেশ ও ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় ‘দরদ’ হতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড়- ছয়টি ভাষায় মুক্তি পাবে শাকিবের এই সিনেমাটি। এটি তার প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা।

অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’-এ শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এতে আরও আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী।

ফেব্রুয়ারিতে ‘দরদ’ মুক্তির কথা থাকলেও সেটি হচ্ছে না। তবে পরিচালক অনন্য মামুন এক ভিডিও বার্তায় জানান, দুই ঈদ ছাড়া যে কোনো সময় সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে। ভালো সিনেমা বানালে যে ঈদ ছাড়াও সুপারহিট করা যায়, সিনেমা হলে সুনামি বয়ে যাওয়ানো যায় সেটা প্রমাণ করে দেবে ‘দরদ’।

সর্বশেষ পাওয়া সংবাদ