শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বিনোদন

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বর্তমানে সল্টলেকের বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মিঠুন ব্রেন স্ট্রোক করেছেন বলে জানা গেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন মিঠুন। শুটিং চলাকালীন ফ্লোরের মধ্যেই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। পরে সেখানেই বসে পড়লে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই অভিনেতাকে।

হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, ব্রেন স্ট্রোক হয়েছে মিঠুনের। ইতোমধ্যে এমআরআই করা হয়েছে এই অভিনেতার। তার চিকিৎসায় বিশেষ দলও গঠন করা হয়েছে। পাশাপাশি তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ভারত সরকারের তরফ থেকে এবার ‘পদ্মভূষণ’ পদক পাচ্ছেন মিঠুন।

বর্ষীয়ান মারাঠি চলচ্চিত্র নির্মাতা দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত, কিংবদন্তি সুরকার প্যায়ারেলাল শর্মা, প্রখ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপের সঙ্গে তালিকায় নাম আছে মিঠুনেরও।

প্রসঙ্গত, মিঠুন অভিনীত ও নির্মিতব্য ‘শাস্ত্রী’ সিনেমার প্রযোজনায় রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। আর এই সিনেমায় মাধ্যমেই প্রায় ১৬ বছর পর একসঙ্গে পর্দায় দেখা যাবে মিঠুন ও দেবশ্রী রায় জুটিকে। এটি নির্মাণ করছেন পথিকৃৎ বসু। চলতি বছরের পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। সূত্র : আনন্দবাজার

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন